Friday, April 3, 2026

Big Breaking: টাকার বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগ, সরানো হলো কাটোয়া কলেজের ৩ অধ্যাপককে

Date:

Share post:

টাকা দিলেই বাড়বে নম্বর। ছাত্রদের এমন ‘আশ্বাস’ দিয়েছিলেন কাটোয়া কলেজের ৩ অধ্যাপক। দুর্নীতির অভিযোগ ওঠে প্রাণিবিদ্যা বিভাগের প্রধান সহ ৩ শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রদের সেই অভিযোগের ভিত্তিতে সরানো হল অভিযুক্তদের। পরীক্ষা প্রক্রিয়া থেকে অপসারিত করা হয়েছে ৩ জনকে।

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ৪ ছাত্র অধ্যাপক নির্ভীক বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন হাজরা এবং রিম্পা ঘোষের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছিলেন। কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বন্দোপাধ্যায় এবং পরিচালন সমিতির সদস্য রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ জমা দেন তাঁরা। প্রমাণ হিসেবে তাঁরা পেশ করেন ফোনের অডিও ক্লিপিংস এবং হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে গঠন করা হয় তদন্ত কমিটি। এক মাসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলেছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযোগকারী এক ছাত্র জানান, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক সায়ন্তন হাজরা তাঁর কাছে টিউশনি পড়তে যেতে বলেছিলেন। তবেই ইন্টার্নাল পরীক্ষায় পুরো নম্বর দিয়ে দেবেন তিনি। প্রাইভেট টিউশনি না পড়লে ইন্টার্নাল পরীক্ষায় পাশ করানো হবে না। এই হুমকিও শিক্ষক দিয়েছেন বলে অভিযোগ। ওই ছাত্র বলেন, “২ হাজার টাকা চেয়েছেন ৩ জন শিক্ষক। তাছাড়া প্রত্যেক বিষয় পিছু ৫০০ টাকা চেয়েছেন ওঁরা। এরপরই আমরা সিদ্ধান্ত নিই, কলেজ কর্তৃপক্ষকে সব কিছু জানাব।” ছাত্রদের অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছিলেন অধ্যক্ষ নির্মলেন্দু বন্দোপাধ্যায় এবং পরিচালন সমিতির সদস্য রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রাথমিক ভাবে পরীক্ষা প্রক্রিয়া থেকে অপসারিত করা হলো অভিযুক্ত ৩ অধ্যাপককে।

আরও পড়ুন-সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কটূক্তি, ধৃত ট্যাক্সিচালক

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...