Tuesday, June 23, 2026

অপেক্ষার অবসান, শুরু হচ্ছে সলমন খানের বিগ বস

Date:

Share post:

অপেক্ষার অবসান। বিগ বস প্রেমীদের জন্য সুখবর। আগামী মাসেই শুরু হচ্ছে বিগ বসের সম্প্রচার। তারিখ ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ৩ অক্টোবর থেকেই শুরু হতে চলেছে বিগ বস ১৪ ।

এবারের বিগ বসের থিম জঙ্গল। যা আগেই জানা গিয়েছিল। আর সেই থিমকে সামনে রেখেই নিজের ফার্ম হাউজ থেকে শ্যুট করেছিলেন প্রোমো। তবে এবারের বিগ বসের খেলার নিয়ম অনেকটাই পাল্টে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাস সংক্রমণের আবহে প্রতিযোগীদের সুরক্ষাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, এবছর প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন, স্বঘোষিত দেবী রাধে মা। যিনি নিজেকে দেবী দুর্গার রূপ বলে থাকেন। প্রতিযোগী হিসেবে বলিউড অভিনেত্রী নেহা শর্মা এবং টেলি অভিনেত্রী পবিত্রা পুনিয়ার নাম শোনা যাচ্ছে। যদিও বিগবস-এখনও এই খবর অফিসিয়ালি জানায়নি।

আরও পড়ুন-উমরকে জেরা করতে ১১ লক্ষ পাতার নথি তৈরি, প্রস্তুতি তুঙ্গে দিল্লি পুলিশের

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...