Sunday, June 28, 2026

উন্নয়নমূলক কাজ বন্ধের নিদান দিয়ে ফের বিতর্কে অনুব্রত

Date:

Share post:

ফের বেলাগাম তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যে এলাকাতে থেকে ভোট পাওয়া যায়নি সে এলাকায় উন্নয়নমূলক কাজ বন্ধের নিদান। মঙ্গলবার, দুবরাজপুর শহরের রবীন্দ্রসদনে বুথ কর্মী সম্মেলনে বিতর্কিত মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তাঁর এই বক্তব্যকে কড়া ভাষায় নিন্দা করেছে বিজেপি।

বিধানসভা নির্বাচন আর কয়েক মাস মাত্র বাকি। তার আগে ঘর গোছাতে শুরু করেছে শাসকদল। গত লোকসভা নির্বাচনে জেলার বেশ কয়েকটি বিধানসভা এলাকায় বিজেপি লিড পেয়েছিল। সেই সমস্ত এলাকার সাংগঠনিক ফাঁকফোকর মেরামত করতে অঞ্চলওয়াড়ি বুথ কর্মী সম্মেলন চলছে। এদিন দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের নাগরাকোন্দা বুথের বিগত লোকসভা নির্বাচনের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট নিয়ে 56 নম্বর বুথ সভাপতি চন্দ্রশেখর বাগদির সঙ্গে কথোপকথনের সময় তিনি নির্দেশ দেন ওই এলাকায় আপাতত কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না। যারা পথ পেয়েছে তারা উন্নয়ন করুক।
এরপরই বীরভূমের জেলা সভাপতি প্রশ্ন তোলেন, যিনি কাজ করেছেন তাঁর উপকার কী করে ভুলে যায় সাধারণ মানুষ? এর আগে কর্মিসভায় অনেক নেতা অভিযোগ করেছিলেন, রাস্তা হয়নি, পানীয়জলের পরিস্থিতি খারাপ সেই কারণে ভোট পাওয়া যায়ন। সেই প্রসঙ্গ তুলে অনুব্রত বলেন, “এরপরেও বলবেন কাজ করতে। তারপরেও বলবেন রাস্তা হয়নি। তারপরেও বলবেন পানীয় জলের কল নাই”। রাজনীতির রং না দেখেই শাসকদল সবার জন্য পানীয় জলের ব্যবস্থা করেন বলে দাবি করেন অনুব্রত মণ্ডল।
বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “কেন্দ্রীয় বা রাজ্য সরকার যে উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করে সেটা সাধারণ মানুষের। সেটা কারোর ব্যক্তিগত নয়। যে এলাকায় ভোট পায়নি সে এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হবে না। এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি”।

আরও পড়ুন- বাংলায় করোনায় মৃত্যু ছাড়াল ৪ হাজার

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...