Thursday, June 25, 2026

পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংসদে সরব মালা, সাফাই নিত্যানন্দের

Date:

Share post:

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মালা রায়। তিনি বলেন, কেন পায়ে হেঁটে শ্রমিকদের বাড়ি ফিরতে হয়েছে? কী কারণে তাঁদের এভাবে ঘরে ফেরার পথে মরতে হল? এর উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, কোভিড 19 পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব রকমের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই কারণেই 21 মার্চ থেকে দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করা হয়।

পরিযায়ী শ্রমিকদের থাকা-খাওয়া-যাতায়াতের সবরকম ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছিল বলে দাবি করেন নিত্যানন্দ রাই। তিনি বলেন, এই বিষয়ে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়। যেসব জায়গায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে সবগুলিতেই কেন্দ্রীয় সরকার তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে বলে জানান তিনি।
একই সঙ্গে তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমগুলি খবর অতিরঞ্জিত করেছে বলে অভিযোগ করেন তিনি। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সময় মৃত্যুর ঘটনার পরিসংখ্যান তাঁর কাছে নেই বলে এদিন ফের একবার জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন- হোম কোয়ারেন্টাইনে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সব কর্মসূচি বাতিল

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...