Friday, April 3, 2026

“আনন্দের শহর আনন্দেই থাকুক”! হাসপাতাল থেকে ছুটি পেলেন সাহসিনী নীলাঞ্জনা

Date:

Share post:

সপ্তাহখানেক সুস্থ থাকার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আনন্দপুরকাণ্ডে “সাহসিনী” রূপে অবতীর্নি হওয়া নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে নীলাঞ্জনাদেবীর ছুটির মুহূর্তে উপস্থিত চিকিৎসক ও নার্সরা দু’‌পাশে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে গাইলেন “হও ধরমেতে ধীর/‌ হও করমেতে বীর”। যা দেখে আপ্লুত সাহসিনী। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের তিন দিন পর থেকেই হাঁটতে পরছিলেন নিলাঞ্জনাদেবী। আর ৮ দিনের মাথায় হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি। আপাতত ৩ মাস বিশ্রামে থাকতে হবে। এই সময়ের মধ্যে তাঁর ফিজিওথেরাপি চলবে।

এদিকে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নীলাঞ্জনা চট্টোপাধ্যায় বললেন, “কলকাতাকে আমরা বলি সিটি অফ জয়। আনন্দের শহর। কলকাতা যেন সবসময় সেরকমই থাকে।’ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। অপরাধী ধরা পড়েছে জেনে ভাল লেগেছে।”

উল্লেখ্য, আনন্দপুরকাণ্ডে নির্যাতিতা তরুণীকে বাঁচাতে গিয়ে
পায়ের হাড় ভেঙেছিল নীলাঞ্জনাদেবীর, মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। এরপর বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বতিনি। তাঁর অস্ত্রোপচারও করতে হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী-সহ গোটা রাজ্য নীলাঞ্জনাদেবীর সাসসিকতাকে কুর্নিশ জানান। তাঁর চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করার কথা ঘোষণা করে কলকাতা পুলিশ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...