Saturday, April 4, 2026

উমরকে জেরা করতে ১১ লক্ষ পাতার নথি তৈরি, প্রস্তুতি তুঙ্গে দিল্লি পুলিশের

Date:

Share post:

দিল্লি হিংসার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতা উমর খালিদকে। তাঁকে ১০ দিনের জন্য হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ছাত্রনেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১১ লক্ষ পাতার নথি পুলিশ তৈরি করেছে বলে জানা গিয়েছে। ফের ২৪ সেপ্টেম্বর আদালতে তোলা হবে উমর খলিদকে।

উমর খালিদের বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী ইউএপিএ আইনে মামলা করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ, খুন এবং খুনের ষড়যন্ত্রর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ভিডিও শুনানিতে পুলিশ আদালতে জানিয়েছে, দিল্লি হিংসার ব্লু প্রিন্ট উমর তৈরি করেছেন। উমরের আইনজীবী ত্রিদীপ পেইস আদালতে বলেন, যে সময় দিল্লি হিংসার ঘটনা ঘটে, সেই সময় দিল্লিতেই ছিলেন না ছাত্রনেতা।

দিল্লি হিংসার সম্পর্কিত একটি পৃথক চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। এখানে উল্লেখ করা হয়েছে, গত ৮ জানুয়ারি শাহিনবাগের প্রতিবাদ মঞ্চে আম আদমি পার্টির বহিষ্কৃত নেতা ও বর্তমানে জেলবন্দি তাহির হুসেনের সঙ্গে দেখা করেছিলেন খালিদ৷ চার্জশিটে আরও বলা হয়েছে, এনআরসি-সিএএ বিরোধী শাহিনবাগ মঞ্চ থেকেই তাহিরের সঙ্গে মিলে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেন খালিদ৷ শুধু তাই নয়, খালিদের ভাষণও দিল্লি হিংসা উস্কানি দিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

প্রসঙ্গত, দিল্লি পুলিশের একটি চার্জশিটে দিল্লি হিংসায় জড়িত সন্দেহে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামও উঠে এসেছে। উমরের গ্রেফতারি নিয়ে ক্ষুব্ধ সিপিআইএম। তাদের কথায়, সন্ত্রাসবাদ মোকাবিলা আইনে উমরকে গ্রেফতার করা মানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা। এইভাবে আসলে আগামী দিনের আন্দোলনকে ভাঙতে চাইছে কেন্দ্র। সেই কারণেই এক্ষেত্রে ইউএপিএ আইনকে বেছে নেওয়া হয়েছে। বিবৃতি দিয়ে সিপিআইএম জানিয়েছে, দুই বিজেপি নেতা প্রকাশ্যে ঘৃণা ছড়িয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলো না। সিএএ- র বিরোধিতা করায়, রোষের মুখে পড়তে হলো তরুণ নেতাকে। উমরের আগে নতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিটার মতো জেএনইউ পড়ুয়াদেরও আটক করা হয়েছে। গ্রেফতার করা হয় জামিয়ার পড়ুয়া মেরিয়ান হায়দার, কংগ্রেসের ইশরাত জাহান।

আরও পড়ুন-কত পরিযায়ী শ্রমিকের মৃত্যু জানা নেই বলে ক্ষতিপূরণের প্রশ্নও নেই, সংসদে জানাল কেন্দ্র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...