Tuesday, June 23, 2026

রাজ্যের মেগা প্রকল্পের সুবিধা পাবেন ৫৫ লক্ষ

Date:

Share post:

বিনামূল্যে রেশনের কথা তো আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লক্ষ্য বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ২০২১-এর মার্চ মাসের মধ্যে রাজ্যের ৫৫ লক্ষ পরিবারকে পানীয় জল সংযোগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে ৬ জুলাই জল স্বপ্ন মিশনের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। গত দু’মাসে মোট ১ লক্ষ ৪৫ হাজার পরিবার পানীয় জলের সংযোগ পেয়েছে বলে সূত্রের খবর। এবার সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিনে ২০ হাজার করার নির্দেশ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার, নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে খবর। নবান্ন সূত্রে খবর, আগামী পাঁচ বছরের মধ্যে ২ কোটি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়ার  কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, জল স্বপ্ন প্রকল্পের জন্য ধার্য ৫৮ হাজার কোটি টাকার অর্ধেক দিচ্ছে কেন্দ্র। তা বাস্তবায়িত করতে হবে রাজ্য সরকারের উদ্যোগেই। বিধানসভা ভোটকে সামনে রেখে উন্নয়নমূলক কাজে গতি আনতে চাইছেন মুখ্যমন্ত্রী। এই মিশনের আওতায় ইতিমধ্যেই সব জেলাশাসক ও প্রশাসনিক কর্তাদেরও সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। যে সব জায়গায় এখনও পাইপ লাইন বসেনি সেখানেও যাতে দ্রুত কাজ শেষ করা যায় তার নির্দেশ দিয়েছেন মমতা।

আরও পড়ুন-দেখা নেই পদ্মার রুপোলি শস্যের, রান্নাপুজোর আগে বাজারে ইলিশের হাহাকার!

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...