Saturday, March 14, 2026

শুক্রেই কি মিলবে প্রাণের স্পন্দন! ফসফাইনের উপস্থিতিতে প্রশ্ন

Date:

Share post:

সৌরমণ্ডলে প্রাণ খুঁজতে বিজ্ঞানীরা বারবার মঙ্গলের দিকে তাকিয়েছেন। কখনও ভাবতেই পারেননি সেই তালিকায় থাকতে পারে শুক্র গ্রহও। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ ও শুক্র। সূর্যের কাছের বলেই প্রবল তাপমাত্রা এই দুই গ্রহে। ফলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা এক প্রকার অসম্ভব বলেই মনে হয়েছিল বিজ্ঞানীদের। তবে সেই ধারণা এবার ভাঙতে চলেছে।
সাম্প্রতিক গবেষণা ও পর্যবেক্ষণে শুক্র গ্রহে ফসফাইন নামে গ্যাসের অস্তিত্ব মিলেছে। পৃথিবীতে এই গ্যাস জৈব পদার্থ থেকে নির্গত হয়। এই ফসফাইন শুক্র গ্রহে কোথা থেকে এল, সেটাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। তবে কি শুক্র গ্রহে আছে কোন জৈব পদার্থ? আছে কি প্রাণের স্পন্দন?

সৌরমন্ডলে পৃথিবী ছাড়া আর কোনও গ্রহে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে প্রাণের অস্তিত্ব মেলেনি। যদিও মঙ্গল নিয়ে গবেষণা হয়েছে বিস্তর। কারণ সূর্য থেকে মঙ্গলের দূরত্ব, সেই গ্রহের যা তাপমাত্রা তাতে প্রাণের সম্ভাবনা থাকার কথা মনে হয়েছে বিজ্ঞানীদের। তবে শুক্রের কথা কখনই মাথায় আসেনি।

সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জ ও চিলির আটাকামা মরুভূমি থেকে বিশেষ টেলিস্কোপ বসিয়ে শুক্রের আবহাওয়া পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। সেখানেই শুক্রের মাটি থেকে ৬০ কিলোমিটার ওপরে ফসফিন গ্যাসের উপস্থিতি ধরা পড়েছে। শুক্র গ্রহের তাপমাত্রা প্রচণ্ড। সীসার মতো ধাতুও এখানে মুহূর্তে গলে যায়। এখানকার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি।

আরও খবর : জন্মদিনের উপহার, ক্লাস সেভেনের সিদ্ধার্থ পেল ‘দত্তক বাঘ’

তবে সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি পত্রিকার এই পর্যবেক্ষণের কথা প্রকাশ হয়েছে। সেখানে ফসফাইন গ্যাসের উপস্থিতি থাকলেও, প্রাণের অস্তিত্ব রয়েছে এ কথা জোর দিয়ে বলা যায় না। কারণ এই গ্রহের বেশিরভাগটাই রহস্যময়। বিজ্ঞানীরা বোঝবার চেষ্টা করছেন কোথা থেকে এল এই ফসফাইন গ্যাস। সেখানে সত্যিই কি প্রাণের অস্তিত্ব আছে?

এ বিষয়ে নিশ্চিতভাবে বলতে গেলে প্রয়োজন আরও গবেষণার।তবে সৌরমণ্ডলের বাইরে বিশাল ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও যে প্রাণের অস্তিত্ব আছে সে ব্যাপারে নাসার তরফে বহুবার ইঙ্গিত মিলেছে। ইউএফও- যে শুধু কল্পনা বা সিনেমার জগতে নেই, বাস্তবেও রয়েছে তেমনটাই মনে করেন বহু বিজ্ঞানী ও গবেষক। বেশিরভাগটাই না-জানা ব্রহ্মাণ্ডের রহস্য একদিন কাটবেই বলে মনে করেন তাঁরা। বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্বর অকাট্য প্রমাণ মিলবেই একদিন এমনটাই মত বহু গবেষকের।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...