Friday, April 3, 2026

দীর্ঘ ২১ মাস পর খুলল মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগান

Date:

Share post:

প্রায় দু বছর বন্ধ ছিল ডুয়ার্সের মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগান। দীর্ঘ প্রায় ২১ মাস বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে খুলল চা বাগান। এতদিন পর চা বাগান ফের খোলায় আনন্দে আত্মহারা শ্রমিকরা। বৃষ্টি উপেক্ষা করে প্রত্যেকে উপস্থিত হন বাগানে।

মঙ্গলবার চা বাগানে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের নেতা উত্তম সাহা, ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান, সিটু নেতা রবীন রাই, কংগ্রেস নেতা মনি কুমার দার্নাল। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বিধায়ক মনোজ টিগ্গা। বাগান খোলার চুক্তির বিষয়গুলি নিয়ে উপস্থিত শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়। এরপরই মঙ্গলবার থেকে প্রত্যেকে কাজে যোগ দেন।

ওই চা বাগানের এক মহিলা শ্রমিক কালি লোহার বলেন, “প্রায় ২১ মাস চা বাগান বন্ধ ছিল। প্রচন্ড আর্থিক কষ্টে দিন কাটিয়েছি। আবার খুলে গিয়েছে। আমরা সবাই খুব খুশি। আশা করছি আর্থিক সমস্যা প্রত্যেকেরই মিটবে।” বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “চা বাগান খোলায় সবাই খুব খুশি। কর্মীরা সুষ্ঠুভাবে কাজ করুক এটাই চাই।”

আরও পড়ুন-বাড়ি ঢুকে প্রৌঢ় দম্পতিকে গুলি করে খুন, নেপথ্যে প্রতিহিংসা?

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...