Monday, June 22, 2026

বাড়ি ঢুকে প্রৌঢ় দম্পতিকে গুলি করে খুন, নেপথ্যে প্রতিহিংসা?

Date:

Share post:

বাড়িতে ঢুকে প্রৌঢ় দম্পতিকে গুলি করে খুন। চাঞ্চল্য হাবড়ায়। মৃত প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং তাঁর স্ত্রী লীলারানি মণ্ডল। অভিযোগ, মঙ্গলবার রাতে ছাদের দরজা ভেঙে ওই বাড়িতে ঢোকে প্রতিবেশী তন্ময় বর। চোর সন্দেহে বাইরে বেরিয়ে আসার পর, লীলারানির মাথা লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। তাঁর স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে বুকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ, ২০১৮-য় মৃতের ভাইঝিকে অপহরণ করে বাংলাদেশে পালিয়ে যায় তন্ময় বর নামে ওই প্রতিবেশী যুবক। ঘটনায় ধরে পড়ে জেলও খাটে। গতবছরই জেল থেকে ছাড়া পায় তন্ময়। প্রতিশোধ নিতেই দম্পতিকে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ আচমকা বাড়ির গেটে আওয়াজ হয়। অত রাতে গেটের শব্দে ঘুম ভাঙে বাড়ির সকলেরই। চোর ঢুকেছে ভেবে বেরিয়ে আসেন প্রৌঢ় দম্পতি। দরজা খুলে বাইরে বেরোতেই গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর পালিয়ে যায় তারা। বাড়ির ভিতর থেকে ছুটে আসেন বাকিরা। গেটের কাছেই রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, রামকৃষ্ণ মণ্ডলের বুকে এবং লীলারানির মাথায় গুলি লেগেছিল। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তন্ময় বর অনেকদিন ধরে রামকৃষ্ণ মণ্ডলের ভাইঝিকে নানা ভাবে উত্ত্যক্ত করত। এই নিয়ে ওই যুবকের সঙ্গে বেশ কয়েকবার প্রাক্তন সেনাকর্মীর বচসা হয়। অভিযোগ, এই মণ্ডল বাড়িতে একবার অ্যাসিড হামলাও করেছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক তন্ময়। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জনকে আটক করা হয়েছে। তাঁদের জেরা করে তন্ময় কোথায় গা-ঢাকা দিয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন-নিউটাউনে আইনজীবী খুনে স্ত্রীর যাবজ্জীবন, কোর্ট সরগরম

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...