Sunday, June 28, 2026

রক্ষণাত্মক নয় চিনের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে ভারত, গুলি চলল দু’তরফেই

Date:

Share post:

ফের উত্তপ্ত লাদাখ। এবার আর রক্ষণাত্মক নয় , চিনের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামল ভারতীয় সেনাবাহিনী ।এবার প্যাংগং লেকের উত্তর সীমান্ত দখলের লড়াইয়ে চিন ও ভারতের সেনাবাহিনী সামিল গুলির লড়াইয়ে। জানা গিয়েছে , ভারতীয় সেনাবাহিনী প্যাংগং লেকের উত্তরে একটি পোষ্ট দখল করতে গেলে পাল্টা গুলি চালায় চিনের সেনা।

আরও পড়ুন – এনসিবি দলে ভাইরাসের হানা, জিজ্ঞাসবাদ করা হলো না সুশান্তের প্রাক্তন ম্যানেজারকে
এই মুহূর্তে ফিঙ্গার পয়েন্ট ৩ ও ৪ রয়েছে ভারতীয় সেনার দখলে।গত সপ্তাহে লাদাখে প্যাংগং লেকের দক্ষিণে ভারতীয় সীমানায় প্রবেশের চেষ্টা করেছিল চিনের পিপলস লিবারেশন আর্মি। তখনও তারা সতর্ক করার জন্য গুলি ছোঁড়ে বলে জানা গিয়েছে।দু’দেশই এই গুলি চালানোর দায় একে অন্যের উপর চাপিয়েছে। ৪৫ বছরে এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চলল।
গত সপ্তাহে উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, প্যাংগং লেকের উত্তরে ফের সেনা মোতায়েন ও বাঙ্কার তৈরির কাজ শুরু করেছে চিন। সেইসঙ্গে প্যাংগং লেকের দক্ষিণেও প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পোস্ট বানাচ্ছে তারা। বারবার এই ধরনের কাজ করে দু’দেশের মধ্যে হওয়া চুক্তি ও আলোচনা ভেস্তে দিচ্ছে চিন। কিন্তু ভারতও লাদাখে নিজেদের নীতি বদলেছে। এবার আর রক্ষণাত্মক নয়, এগিয়ে গিয়ে সরাসরি আক্রমণের পদ্ধতি নিয়েছে ভারতীয় সেনা। গত ১৫ জুন লাদাখে ভারতীয় সেনার উপর চিন আচমকা হামলা চালিয়েছিল। সেই একই ধরনের হামলা করার পরিকল্পনা ছিল চিনা সেনার। কিন্তু এবার আগাম প্রস্তুত ছিল ভারতীয় সেনা। তখনই শূন্যে গুলি চালানো হয় বলেজানা গিয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...