Saturday, June 13, 2026

ফের মোদির মন্ত্রিসভায় করোনা হানা! এবার আক্রান্ত নীতিন গড়করি

Date:

Share post:

ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মারণ ভাইরাসের থাবা। কোভিদের দাপাদাপিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেবিনেট মন্ত্রী আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। আজ, বুধবার তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন, তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি আপাতত আইসোলেশনে আছেন।

একইসঙ্গে, সাম্প্রতিক সময়ে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন গড়করি।

আরও পড়ুন- ভারতের নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল টাটা গোষ্ঠী

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইট করে জানান “গতকাল আমি দুর্বল বোধ করছিলাম। সেই কারণেই ডাক্তার দেখাই। চেক আপের সময়ই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে সবার শুভেচ্ছা ও আশীর্বাদে আমি ভাল আছি। আমি আইসোলেশনে আছি।”

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...