Sunday, June 14, 2026

অনুমতি নেই, বাগবাজার ঘাটে বিজেপির শহিদ তর্পণের মঞ্চ খুললো পুলিশ

Date:

Share post:

রাত পোহলেই মহালয়া। পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা। মহালয়ায় দিন পূর্ব পুরুষকে শ্রদ্ধা নিবেদনে তর্পণের রীতি আছে। আর সেই রীতিকে সামনে রেখে অভিনব রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। নিহত দলীয় কর্মীদের শ্রদ্ধা জানাতে এই তর্পণ কর্মসূচি মহালয়ার আগের দিন পালন করে থাকে তারা। গত বছর থেকে শহিদ তর্পণ কর্মসূচি পালন করা হচ্ছে। এবারও উত্তর কলকাতার বাগবাজার ঘাটে তর্পণ করবে রাজ্য বিজেপির নেতারা।

সেই মতো বাগবাজার ঘাটের পাশে বিরাট মঞ্চ বেঁধেছিল বিজেপি। কিন্তু পুলিশ জানায়, মঞ্চের অনুমতি নেই। এরপরই পুলিশের আপত্তিতে খুলে ফেলা হয় মঞ্চ। বিজেপি নেতৃত্ব জানায়, মঞ্চ খোলার মধ্য দিয়ে পুলিশের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ স্পষ্ট হলো। টালবাহানা করে অনুমতিই দেওয়া হয়নি। তবে রাজ্য বিজেপির দাবি, এতে তর্পণ কর্মসূচিতে কোনও বাধা নেই। মঞ্চ ছাড়াই তর্পণ হবে।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...