Saturday, June 27, 2026

‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রবীন্দ্রভারতীর

Date:

Share post:

নিউ নর্মাল আবহে ওপেন বুক এক্সাম পদ্ধতিতে পরীক্ষা নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাড়িতে বসে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিল। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে মঙ্গলবার বৈঠকে বসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতি। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অনলাইনে বাড়িতে বসেই বই পড়ে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা।

কীভাবে পরীক্ষা নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়?

◼️ ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা হবে।

◼️ ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছাত্রদের প্রশ্ন পাঠানো হবে।

◼️ উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের।

◼️ওপেন বুক সিস্টেমেই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা।

◼️প্র্যাকটিকাল পরীক্ষা হবে অনলাইনে।

◼️পরীক্ষা সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হবে।

চলতি মাসেই উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই বৈঠকে তিনি বলেন, ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে। ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, “রাজ্য সরকারের নির্দেশ এবং ইউজিসি-এর নির্দেশিকা মেনে পরীক্ষা নেওয়া হবে৷ ওপেন বুক সিস্টেমে পরীক্ষা দেওয়া যাবে। কিছু কিছু বিভাগ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন করে পরীক্ষা নেবে।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...