Saturday, June 13, 2026

গোঘাটে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি-ই! দাবি পরিবারের

Date:

Share post:

হুগলির গোঘাটে তৃণমূল কর্মী গণেশ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি উত্তেজনা তুঙ্গে। এই ঘটনায় আরামবাগ মহকুমা এখনও উত্তপ্ত। বিজেপির দাবি, তাদের কর্মী গণেশ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খুন করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নিহত গণেশ রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে আসতে হয়। কারণ, তাদের ঘরের তালা ঝোলানো ছিল। এরপরই আরামবাগে পথ অবরোধ করে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, পুলিশ নিহত পরিবারের সদস্যদের “হাইজ্যাক” করেছে। এই ঘটনার পরই রাতারাতি বদলির নোটিশ ধরানো হয় হুগলি গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু এবং আরামবাগ এসডিপিও নির্মল দাসকে।

কিন্তু এরই মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে বিজেপির ওপরই মৃত্যু নিয়ে রাজনীতি করার দায় চাপালেন নিহত বিজেপি কর্মী গণেশ রায়ের পরিবার। তাঁর ছেলের দাবি, বিজেপি নয়, বাবার মৃত্যুর পর তারা পাশে পেয়েছে তৃণমূলকেই। ছেলে বিশ্বজিৎ রায়ের কথায়, “আমার বাবা বিজেপি কর্মী ছিলেন। কিন্তু বলতে খারাপ লাগে সেই বিজেপি এখন আমাদের পাশে নেই। বরং, বাবার মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করতেই ব্যস্ত। বাবার দেহ ময়নাতদন্ত থেকে শুরু করে বাড়ি নিয়ে আসা কিংবা শ্মশানে গিয়ে দাহ করা পর্যন্ত তৃণমূলের সমস্ত নেতাকর্মীরা আমাদের পাশে ছিলেন। সে সময় আমরা বিজেপির কাউকে দেখতে পাইনি।”

প্রসঙ্গত, গণেশ রায়ের মৃত্যুর পরই তার পরিবারের হাতে ১০০ দিনের জব কার্ড তুলে দিয়েছেন আরামবাগের তৃণমূল বিধায়ক মানস মজুমদার। আগামী দিনেও তৃণমূল গণেশ রায়ের পরিবারের পাশে সবসময় থাকবে বলে জানিয়েছেন মানস মজুমদার। তৃণমূল বিধায়কের দাবি, তাঁরা মানুষের বেঁচে থাকার জন্য কাজ করেন। আর বিজেপি মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...