Saturday, June 20, 2026

ভারতে করোনা আক্রান্ত ছাড়ালো ৫০ লক্ষ

Date:

Share post:

এই মুহূর্তে করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের দ্বিতীয় দেশ ভারত। আমেরিকার পরেই রয়েছি আমরা। আর যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে অচিরেই ডোনাল্ড ট্রাম্পের দেশকে পিছনে ফেলে শীর্ষে চলে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এবার গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হলেন ৯০,১২৩ জন। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০ লক্ষ ২০ হাজার ৩৬০।

এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে দেশজুড়ে করোনার বলি হয়েছেন আরও ১২৯০ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৮২ হাজার ৬৬ জন রোগীর। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৯ লক্ষ ৯৫ হাজার ৯৩৩ জন সক্রিয় করোনা রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ৩৯ লক্ষ ৪২ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৯৬১ জন করোনাজয়ী।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...