Saturday, June 20, 2026

অনুব্রত-সহ রাজ্যের এক মন্ত্রীকে এনকাউন্টারের হুমকি বিজেপি নেতার

Date:

Share post:

ফের বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু অনুব্রত নয়, এবার একইসঙ্গে রাজু হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও। তৃণমূলের এই দুই জনপ্রিয় ও হেভিওয়েট নেতাকে সরাসরি এনকাউন্টারের হুমকি দেন রাজ্য বিজেপি সহ-সভাপতি।

তৃণমূলের এই দুই নেতার নাম সরাসরি উচ্চারণ করে রাজু হুশিয়ারির সুরে বলেন, “বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডল, স্বপন দেবনাথদের অবস্থা বিকাশ দুবের মতো হবে।”

কালনায় এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন রাজু বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, পূর্ব বর্ধমানের কালনার পাথরঘাটা গ্রামে এক শ্রমিককে কোপানো হয়। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা রবীন পাল নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিলে তিনি মারা যান। বিজেপি দাবি করে, রবীনবাবু তাদের সক্রিয় কর্মী ছিলেন। এবং সেই আক্রোশেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। তারই প্রতিবাদে কালনা বাস স্ট্যান্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

এই বিক্ষোভ থেকেই সুর চড়িয়ে রাজু বলেন, “স্বপন দেবনাথ হোক বা অনুব্রত মণ্ডল, সবাই বিকাশ দুবে হয়ে যাবে। পুলিশকে চারদিন সময় দিলাম, দোষীদের অবিলম্বে গ্রেফতার না করলে তাহলে কালনা থানায় কিছু হয়ে গেলে আমাদের দোষ দেবেন না।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...