Monday, April 6, 2026

এনসিবি দলে ভাইরাসের হানা, জিজ্ঞাসবাদ করা হলো না সুশান্তের প্রাক্তন ম্যানেজারকে

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদকযোগের তদন্ত শুরু করেছে এনসিবি। এবার সেই তদন্তে বাধা হয়ে দাঁড়াল ভাইরাস। জানা গিয়েছে, নারকোটিক কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের এক সদস্যের ভাইরাস সংক্রমণ হয়েছে। তাই জিজ্ঞাসাবাদ না করেই ফেরত পাঠানো হলো অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে।

মাদকযোগের তদন্তে ডেকে পাঠানো হয় শ্রুতি মোদিকে। নির্দিষ্ট সময় গিয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট আধিকারিকের অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট হাতে পৌঁছে। এনসিবি জানিয়ে দেয়, তদন্তকারীদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এই অবস্থায় জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। বাকিদের পরীক্ষা করতে হবে। তাই শ্রুতিকে ফেরত যেতে বলা হয়। আপাতত নিয়ম মেনে আইসোলেশনে থাকতে হবে তদন্তকারীদের।

অন্যদিকে, এনসিবি তল্লাশি চালায় সুশান্তের পাবনা লেকের বাগান বাড়িতে। জানা গিয়েছে, ওই বাগান বাড়ি থেকে হুক্কা, প্রচুর ওষুধ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, মাঝেমধ্যেই সেখানে পার্টি করতেন সুশান্ত। রিয়া, সৌভিক ছাড়াও সেই বাগান বাড়ির পার্টিতে বলিউডের অনেক তারকা উপস্থিত থাকতেন। এই তালিকায় রয়েছে সারা আলি খানের নাম। বাগানবাড়ির কেয়ারটেকার জানান, ২০১৮ থেকে ২০১৯-এর জানুয়ারি সুশান্তের সঙ্গে বেশ কয়েকবার সেখানে গিয়ে থেকেছেন সারা। জানা গিয়েছে, পাবনা লেকের ওই বাগান বাড়ি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। প্রতি মাসে যার ভাড়া ছিল ২.৫ লক্ষ টাকা।

আরও পড়ুন-একসঙ্গে বসে মাদক সেবন! রিয়া-সুশান্তের ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...