Tuesday, April 14, 2026

সীমান্তে নিরাপত্তা খতিয়ে দেখতে দুদিনের উপত্যকা সফরে সেনাপ্রধান নারাভানে

Date:

Share post:

লাদাখে ভারত-চিন সংঘর্ষ অব্যাহত । এর মাঝেই দুদিনের উপত্যকা সফরে গেলেন সেনাপ্রধান   এমএম নারাভানে। বৃহস্পতিবারই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। উত্তর কাশ্মীরে সীমান্তরেখা সংলগ্ন অঞ্চল তিনি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে , আজ শুক্রবার ভারতীয় সেনার যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখছেন সেনাপ্রধান। পাশাপাশি স্থানীয় সেনা আধিকারিকদের সঙ্গে জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও তিনি আলোচনা করছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলিবর্ষণের উত্তর যথাযথ ভাবে দেওয়ার জন্য সেনাবাহি‌নীর প্রশংসা করেছেন তিনি। এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া একথা জানিয়েছেন।তিনি জানিয়েছেন, ‘‘সীমান্তরেখায় দিন-রাত নজরদারি চালাতে টেকনোলজিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে তারও প্রশংসা করেছেন সেনাপ্রধান। যার সাহায্যে সাম্প্রতিক অতীতে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর থেকে অনুপ্রবেশের প্রচেষ্টা সাফল্যের সঙ্গে রুখে দেওয়া গিয়েছে। সেনাপ্রধান সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে সম্ভাব্য সব রকম সহায়তা করার আশ্বস্ত করেছেন ।’’

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...