Tuesday, June 23, 2026

‌সঞ্জয় রাউতকে ‘হারামখোর’-এর যোগ্য জবাব দিলেন কঙ্গনা

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তারপরই মুম্বই পুলিশের সমালোচনা করায় শিব সেনার সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক তৈরি হয়েছে অভিনেত্রীর।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত সম্প্রতি কঙ্গনাকে ‘হারামখোর’ বলে আক্রমণ করেছেন। তারই জবাবে বলিউড কুইন প্রশ্ন তুললেন, দেশের অর্থনীতিতে সঞ্জয় রাউতের ভূমিকা কতটা? তিনি তো জন প্রতিনিধিও।

আরও খবর : এবার ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে আনতে চায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে হলফনামা

অভিনেত্রী ও দেশের সচেতন নাগরিক হিসাবে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকা কর দেন কঙ্গনা রানাওয়াত। বহু লোকের রুজিরুটি নির্ভর করে ফিল্ম ইন্ডাস্ট্রির সেটে, যাঁদের সঙ্গে তিনি কাজ করেন। ফলে আর যাই হোক ‘হারামখোর’ তিনি হতে পারেন না। রীতিমতো পরিশ্রম করে রোজগার করেন, দেশকে কর দেন।
বরং এবার সময় এসেছে সঞ্জয় রাউতের উত্তর দেওয়ার। একজন জনপ্রতিনিধি ও শিবসেনা সাংসদ হিসেবে সঞ্জায় রাউত মুম্বইয়ের জন্য কী করেছেন, দেশের জন্য কী করেছেন,  জবাবদিহি চান ‘রিভলবার রানি’।
‘হারামখোর’ শব্দতে কঙ্গনা প্রচণ্ড চটে যাওয়ায় ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছেন সঞ্জয় রাউত। তাঁর কথায়, ‘হারামখোর’ বলার মাধ্যমে তিনি মোটেই কাউকে অপমান করেননি বা বাজে ইঙ্গিত করেননি। শব্দটির অর্থ মারাঠি তে বেইমান বা বদমাশ।
তিনি শুধু কঙ্গনাকে বলতে চেয়েছেন, মুম্বই নিয়ে এত আপত্তি থাকলে তিনি যেন এখানে আর না থাকেন।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...