Wednesday, June 24, 2026

সাজাপ্রাপ্ত আসামীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ওয়াটগঞ্জে

Date:

Share post:

সাজাপ্রাপ্ত এক আসামীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ওয়াটগঞ্জ এলাকায়। খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামীর দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সন্ধেয়‌। সম্প্রতি প্যারোলে বাড়ি এসেছিল সেই আসামী।

আত্মহত্যা নাকি হত্যা? ধন্দে পুলিশ। তার দেহ উদ্ধারের ঘটনায় দানা বেঁধেছে রহস্য। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এখন থেকে দীর্ঘ ২২ বছর আগে ১৯৯৮ সালে ওয়াটগঞ্জ থানা এলাকায় এক ব্যক্তি খুন হন। খুনের ঘটনায় মৃতের দুই ভাগ্নে ও তাদের দুই বন্ধু-সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বিচারে ধৃতদের দোষ প্রমাণিত হয়। দোষী সাব্যস্ত ৪ জনের প্রত্যেকেরই যাবজ্জীবন হয়। এদেরই মধ্যে একজন ছিল অশোক। এদিন তারই দেহ উদ্ধার হয়েছে। তার বাড়ি ওয়াটগঞ্জ থানা এলাকার ৪১ ড. সুধীর বোস রোডে।

আরও পড়ুন : সেনাদের জলের প্রয়োজনে ১০ হাজার বছরের পুরনো লেকের খোঁজ

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...