Thursday, May 14, 2026

আসল-নকল চেনা দায়! সুশান্তের মূর্তি বানিয়ে তাক লাগলেন আসানসোলের মোম শিল্পী

Date:

Share post:

বাংলার আবেদনে সাড়া। সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা মাদাম তুসোর মিউজিয়ামে প্রয়াত অভিনেতার স্মরণে মোমের মূর্তি গড়ার আবেদন রেখেছিলেন। সেই আর্জি মিউজিয়াম কর্তৃপক্ষের কানে পৌঁছেছে কিনা জানা নেই, তবে বাংলার এক মোমশিল্পী কিন্তু ইতিমধ্যেই অভিনেতার মোমের মূর্তি গড়ে তাক লাগিয়ে দিলেন। যিনি অতীতে প্রণব মুখোপাধ্যায়েরও মোমের মূর্তি গড়ে প্রশংসা আদায় করেছিলেন স্বংয় প্রাক্তন রাষ্ট্রপতির কাছ থেকে।

বলিউডের রাজপুত অকালে চলে গেলেও মহালয়ায় দেবীপক্ষের সূচনায় ফের আবির্ভাব ঘটল সুশান্ত সিং রাজপুতের। মোমের মূর্তির মধ্য দিয়েই যেন আবার জেগে উঠলেন ভক্তদের প্রিয় সুশান্ত। শিল্পীর শৈল্পিকতায় বোঝার উপায় নেই, সেটা রক্তে-মাংসের সুশান্ত নাকি মোমের মূর্তি।

তাঁর মৃত্যু রহস্যের কিনারা এখনও হয়নি, তবে এরই মধ্যে আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় তৈরি করলেন প্রয়াত অভিনেতার মোমের মূর্তি। তবে এবার বরাতে নয়, অভিনেতাকে স্মরণে রাখতে, সম্মান জানাতে মূর্তিটি তৈরি করে রাখলেন আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে। মহালয়ার দিন ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ ফুট ১০ ইঞ্চির সুশান্তের এই মোমের মূর্তি উন্মোচিত হল (Sushant Singh Rajput Wax Statue)।

একদিকে মহালয়া পিতৃপুরুষ তর্পনের দিন। অন্যদিকে দেবীপক্ষের সূচনা। বিশেষ দিনে অন্য এক সুশান্ত সিং রাজপুতকে দেখলেন আসানসোলবাসী। সেই একই চেহারা, একই উচ্চতা, অমলিন মুখের হাসি। শিল্পী নিপুণভাবে তুলে ধরেছেন তাঁর শিল্পকর্মের মধ্য দিয়ে। একটি চেয়ারের সামনে হাত দিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে এসএসআর। সেই চেয়ারে বসে কেউ ছবি তুলছেন। কেউ তুলছেন সেলফি। ভেতরে সাদা টি-শার্ট, উপরে বোতাম খোলা ডেনিম জ্যাকেট। আনসেভ কিন্তু ট্রিমিং করা রাফ অ্যান্ড টাফ লুক, আর সেই আগোছালো ব্যাকব্রাশ চুল। শহরবাসী যতই দেখছেন, ততই অভিভূত হয়ে যাচ্ছেন। যেন চোখের সামনে সত্যিই দাঁড়িয়ে রয়েছেন ধোনি বায়োপিকের সেই হিরো।

উল্লেখ্য, আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের আগে বহু বিখ্যাত ব্যক্তির মোমের মূর্তি তৈরি করেছেন। কলকাতার নিউটাউনে মাদার ওয়াক্স মিউজিয়ামের বেশিরভাগ মোমের মূর্তি তাঁরই তৈরি। রাজস্থানের ওয়াক্স মিউজিয়ামেও তাঁর তৈরি মূর্তি রয়েছে। আসানসোলের মহিশীলা কলোনীতে তাঁর নিজস্ব ওয়াক্স মিউজিয়ামেও অনেক মূর্তি রয়েছে। অমিতাভ বচ্চন, জ্যোতি বসু, কপিল দেব, শচীন, সৌরভদের পাশেই এবার শোভা পারে সুশান্ত সিং রাজপুতের মূর্তি। আসানসোলবাসীর দাবি সুশান্ত সিং-এর অস্বাভাবিক মৃত্যুতে রিয়া চক্রবর্তীর নাম জড়ানোয় একাংশ জাতিগত প্রসঙ্গ তুলে বাঙালি-বিহারী বিভেদ লাগানোর চেষ্টা করছে। সেখানে বাঙালি শিল্পী সুশান্ত রায় বিহারের এই সন্তানের প্রাণবন্ত মোমের মূর্তি তৈরি অভিনেতার প্রতি সম্মানজ্ঞাপন করলেন।

আরও পড়ুন-এনসিবি দলে ভাইরাসের হানা, জিজ্ঞাসবাদ করা হলো না সুশান্তের প্রাক্তন ম্যানেজারকে

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...