Tuesday, February 24, 2026

কৃষি বিল নিয়ে কী বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমর?

Date:

Share post:

বিরোধীদের আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ হয়েছে এগ্রি মার্কেট রিফর্ম ও কনট্র্যাক্ট ফার্মিং সংক্রান্ত দুটি বিল। এছাড়া আগামী মঙ্গলবার লোকসভায় পেশ হতে চলেছে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল। তিনটি বিলেই কৃষকদের স্বার্থ অগ্রাধিকার পেয়েছে বলে কেন্দ্রীয় সরকার দাবি করলেও রাজনৈতিক সংঘাত কমছে না। যদিও কৃষক সংগঠনগুলির মধ্যেই বিল নিয়ে মতভেদ আছে বলে খবর। এই পরিস্থিতিতে কৃষি বিল নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

কৃষিমন্ত্রী তোমর বলেন, কৃষকদের ইচ্ছে করে ভুল বোঝানো হচ্ছে। বিলের ভাল দিকগুলি আড়াল করা হচ্ছে। কৃষকরা সরকার থেকে যে ন্যূনতম সহায়ক মূল্য পান তা বহাল থাকবে। এই নিয়ে আশঙ্কার কারণ নেই। সরকার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষি পণ্য কিনবে। কৃষিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল, কৃষকরা যাতে কৃষি পণ্যের আরও ভাল দাম পান। বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করলে তাঁরা কৃষি পণ্যের বেশি মূল্য পাবেন শুধু তাই নয়, কৃষি ক্ষেত্রের আধুনিকীকরণও হবে। উন্নত মানের বীজ ও সার পাবেন তাঁরা। তাতে ফলনও বেশি হবে। কৃষি বিল নিয়ে আপত্তি প্রসঙ্গে কৃষি মন্ত্রকের এক যুগ্ম সচিব বলেন, আসলে বিপদে পড়তে পারেন ফড়ে ও মহাজনরা। যারা সবসময় কৃষকদের লাভে ভাগ বসান। নতুন বিলে কৃষকদের স্বাধীনতা বাড়বে এই আশঙ্কা থেকে তাঁরাই কৃষকদের ক্ষেপাচ্ছেন। কারণ কৃষকরা সরাসরি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করলে তাদের ভূমিকা আর থাকবে না। যদিও অনেক কৃষকই এখন ফড়েদের কাছ থেকে ধার নিয়ে চাষ করেন। তাই অনেকেই ফড়েদের চাপে তাঁদের কথামত প্রতিবাদে নামতে বাধ্য হচ্ছেন। তবে কেন্দ্রীয় সরকার কৃষি বিল পাশ করানোর ব্যাপারে অনড়।

আরও পড়ুন- সামান্য মাসোহারা বন্ধ, সময় থমকেছে চন্দননগরের ক্লক টাওয়ারে

 

spot_img

Related articles

আজ থেকে একাদশ- দ্বাদশের চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু

মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission)...

হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায়...

অবসর ভেঙে ফিরছেন কোর্টে? বড় আপডেট দিলেন সেরেনার কোচ

অবসর ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)?। দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন...

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...