Saturday, June 20, 2026

অভাব পূরণ করতে মায়ানমার থেকে ৩০ টন পেঁয়াজ এলো বাংলাদেশে

Date:

Share post:

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মায়ানমার থেকে ৩০ টন পেঁয়াজ এসেছে। তিন মাস পর শুক্রবার সকালে ও বিকালে দু’টি ছোট ট্রলারে ৩০ টন পেয়াঁজ টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়। তবে আমদানিকৃত পেয়াঁজগুলো শনিবার সকালে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব বলে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার বিকেল ৪ টে নাগাদ বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘তিন মাস পর মায়ানমার থেকে শুক্রবার সকালে দু’টি ট্রলারে করে ৩০ টন পেঁয়াজ এসেছে। কাগজপত্র বুঝিয়ে পেলে শনিবার খালাস করা হবে।’ সংকট মোকাবিলায় ব্যবসায়ীদের পেয়াঁজের আমদানি বাড়াতে উৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার মায়ানমার থেকে যে ৩০ টন পেয়াঁজ এসেছে তা আমদানি করেছেন ব্যবসায়ী আরফাতুল রহিম। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় আমদানিকৃত পেঁয়াজের বস্তাগুলো ট্রলারেই পড়ে আছে। এর আগে সর্বশেষ জুলাই মাসের শুরু দিকে পেঁয়াজের ট্রলার এসেছিল।

এদিকে মায়ানমারের মংডু-আকিয়াব বন্দরে করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে গত ৫ জুলাই থেকে সেখান থেকে টেকনাফ স্থলবন্দরে কোনও বাণিজ্যিক ট্রলার আসনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বলেন, ‘ফের মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ ৩০ টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। এসব পেঁয়াজ যত দ্রুত সম্ভব মধ্যে খালাস করে বাজারো পৌঁছানো হবে।’

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মায়ানমার থেকে এ বন্দর দিয়ে গত নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ ছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ টন পেঁয়াজ আমদানি হয়। সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩৫৭৩ দশমিক ১৪১ টন পেঁয়াজ এবং অগাস্ট মাসে এসেছে ৮৪ টন এবং সর্বশেষ জুলাই মাসে এসছিল ৮৩ টন পেঁয়াজ।

টেকনাফ স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘করোনাভাইরাসের কারণে চলতি বছরের জুলাই মাসের শুরু থেকে মায়ানমার থেকে পেঁয়াজসহ সকল ধরনের মালামাল পরিবহন বন্ধ ছিল। শুক্রবার এক ব্যবসায়ীর কাছে দু’টি ট্রলারে করে ৩০ টন পেঁয়াজে এসেছে। এটি অত্যন্ত ভালো দিক, সংকট মোকাবিলায় ব্যবসায়ীদের পেয়াঁজের আমদানি বাড়াতে উৎসাহিত করছি।’

আরও পড়ুন- কৃষি বিল নিয়ে কী বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমর?

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...