Saturday, June 20, 2026

মন্ত্রী- সাংসদদের বেতন, ভাতা, পেনশন ৩০% কমলো, ২ বছর বন্ধ MP-LAD

Date:

Share post:

মন্ত্রী-সাংসদদের বেতন, ভাতা ও পেনশন কমানো সংক্রান্ত বিল সংসদে পাশ হয়ে গেলো । একইসঙ্গে পাশ হয়েছে MP-LAD বা সাংসদদের এলাকা উন্নয়ন তহবিলের টাকা দু’বছর বন্ধ রাখার বিলও।

অর্ডিন্যান্স আগেই হয়েছিলো, এবার ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে দু’টি বিলই। অন্যটিতে আপত্তি না জানালেও MP-LAD-এর টাকা কাটা নিয়ে আপত্তি তুলেছে প্রায় সব বিরোধী দল।

মহামারির শুরুর দিকে আর্থিক সঙ্কটের মোকাবিলা করার অংশ হিসেবে মন্ত্রী-সাংসদদের এক বছরের জন্য বেতন ও ভাতার ৩০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে MP-LAD- এর টাকা ২ বছর বন্ধ রেখে একটি কেন্দ্রীয় তহবিল গঠনের কথাও ঘোষণা করা হয়েছিল। গত ৬ এপ্রিল জারি হয়েছিলো এই অর্ডিন্যান্স।

লোকসভায় আগেই পাশ হয়েছিলো বিল দু’টি৷ শুক্রবার তা রাজ্যসভায় পেশ হয়। সাংসদদের বেতন, অনুদান ও পেনশন সংক্রান্ত সংশোধনী বিল রাজ্যসভায় পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি পেশ করেন এই সংক্রান্ত মন্ত্রীদের বিল। সাংসদ-মন্ত্রীদের কেউই আপত্তি তোলেননি। তবে MP-LAD সংক্রান্ত বিলটি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা৷ বিরোধীদের বক্তব্য, নিজের লোকসভা কেন্দ্রের স্থানীয় চাহিদা অনুযায়ী এই টাকা থেকেই উন্নয়নের কাজকর্ম চালান সাংসদরা৷ এই টাকা বন্ধ করা হবে কেন?

আরও পড়ুন- অভাব পূরণ করতে মায়ানমার থেকে ৩০ টন পেঁয়াজ এলো বাংলাদেশে

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...