Saturday, April 4, 2026

চিকিৎসক- স্বাস্থ্যকর্মীদের উপর হামলায় ৫ বছর জেল, আইন পাশ সংসদে

Date:

Share post:

কোভিড মহামারির পরিস্থিতিতে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে শনিবার রাজ্যসভায় পাশ হল নতুন বিল। কোভিড চিকিৎসায় যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অক্লান্ত পরিশ্রম করে সামাজিক দায়িত্ব পালন করছেন তাঁদের উপর হামলা হলে এবার থেকে হামলাকারীকে ৫ বছর জেলের সাজা ভোগ করতে হবে। দেশের বিভিন্ন জায়গায় এধরনের হামলার ঘটনা ঘটতে থাকায় কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।

এদিন রাজ্যসভায় মহামারি রোগ (সংশোধনী) বিল ২০২০ পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন। এই আইন অনুযায়ী, মহামারির সময়ে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কাজ করছেন তাঁদের ওপরে হামলা হলে কমপক্ষে তিন মাস থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। পাশাপাশি পঞ্চাশ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। ২২ এপ্রিল জারি হওয়া সরকারি অর্ডিন্যান্সকে সংশোধন করে নতুন আইন বলবৎ করতেই এই বিলটি এদিন পাশ হয়েছে। এই বিলে বলা হয়েছে, মহামারির সময়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কোনও কর্মীর উপর কোনও রকম হেনস্থা বা আক্রমণের ঘটনা ঘটলে কড়া আইন প্রয়োগ করা হবে। এর আওতায় থাকবেন চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, কমিউনিটি হেলথ ওয়ার্কার ইত্যাদি। এছাড়া কোনও ক্লিনিক, কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন সেন্টার, মোবাইল মেডিক্যাল ইউনিট সহ নানা ক্ষেত্রের স্বাস্থ্যকর্মীরাও এই আইনের আওতায় থাকবেন।

আরও পড়ুন-চিনের হয়ে চরবৃত্তির অভিযোগে দিল্লিতে গ্রেফতার সাংবাদিক-সহ ৩ জন

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...