Monday, April 6, 2026

সাদা কালোর জমানা কাটিয়ে এবার বারকোড যুক্ত রঙিন ভোটার পরিচয়পত্র বিলি রাজ্যে

Date:

Share post:

সাদা কালোর দিন শেষ। এবার নতুন ভোটারদের জন্য আনা হচ্ছে রঙিন সচিত্র ভোটার পরিচয়পত্র। যা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো শক্তপোক্ত হবে। জানা গিয়েছে, নতুন এই ভোটার কার্ড পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি করা হয়েছে। ফলে সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন ভোটার কার্ড বিলি করার কাজ। পূর্ব বর্ধমানে প্রায় ২ লক্ষ ৬৫ হাজার নতুন ভোটাররা এই কার্ড পেয়েছেন। এপিক নম্বর এর পাশাপাশি নতুন কার্ডে থাকবে ১০ সংখ্যার একটি আইডি নম্বর এবং বারকোড। বারকোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে পাওয়া যাবে সব তথ্য। জানা গিয়েছে, এই কার্ডে এমন একটি নম্বর রয়েছে যা খালি চোখে দেখা যায় না। নির্বাচন কমিশনের আধিকারিকরা বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই নম্বর দেখতে পাবেন।

এই রঙিন কার্ড কি শুধুই নতুন ভোটারদের জন্য? নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, ২৫ টাকার বিনিময়ে নতুন ভোটার কার্ড দেওয়ার এক ব্যবস্থার কথা ভাবা হয়েছিল। কিন্তু এ নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কমিশন। তাই আপাতত নতুন ভোটারদের জন্যই রঙিন কার্ড দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, যাদের পুরনো কার্ড রয়েছে সেই কার্ড ব্যবহার করা যাবে। সেই কার্ড দিয়েও ভোট দেওয়া যাবে।

আরও পড়ুন- সাদা কালোর জমানা কাটিয়ে এবার বারকোড যুক্ত রঙিন ভোটার পরিচয়পত্র বিলি রাজ্যে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...