Friday, March 20, 2026

পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের আতুরঘর, রাজ্যকে নিশানা করে বিস্ফোরক রাহুল

Date:

Share post:

আজ শনিবার ভোরে মুর্শিদাবাদ থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দার ৬ সদস্যকে গ্রেফতার করেছে NIA. যারা কিনা এ রাজ্যে বসেই চালাচ্ছিল নয়াদিল্লিতে বড়সড় নাশকতার ছক। রাজ্যের বুক থেকে জঙ্গিদের এই গ্রেফতারির পর তীব্র প্রতিক্রিয়া জানান বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা।

বিজেপি নেতার দাবি, পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের একটা আতুরঘরে পরিণত হয়েছে। নানা জায়গার আতঙ্কবাদিরা এ রাজ্যে আরামে আশ্রয় নিয়েছে। রাহুলের আরও অভিযোগ, রাজ্য সরকার ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে যে সমস্ত উগ্রপন্থীরা এখানে আছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। যার জন্য গোটা দেশের যত আতঙ্কবাদিরা আছে, তারা পশ্চিমবঙ্গকে তাদের যাতায়াত, আশ্রয়, পরিচয়পত্র নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কর্মকান্ডের স্থল হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমানা আতঙ্কবাদিদের আতুরঘরে পরিণত হয়েছে।

রাহুলের কথায়, “রাজ্য এখনই যদি কোনও ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে পশ্চিমবঙ্গ একদিন জ্বলে উঠবে। যেমন করে কলকাতার বুকে আরডিএক্স বিস্ফোরণ হয়ে গোটা শহরের বহু এলাকা জ্বলে উঠেছিল।” এখনও এই তুষ্টিকরণের রাজনীতি ছেড়ে যে সকল জঙ্গিবাহিনী আশ্রয়ে বা প্রশ্রয়ে আছে তাদের বিরুদ্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাহুল।

আরও পড়ুন- হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে ‘উচ্ছ্বাস’ বোলপুরে

Related articles

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...