Saturday, April 4, 2026

করোনার সঙ্গে লড়াই করে শহরে ফের এক চিকিৎসকের মৃত্যু

Date:

Share post:

শহরে ফের এক করোনা যোদ্ধার মৃত্যু। এবার এক সরকারি চিকিৎসকের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল। কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন বিশিষ্ট চিকিৎসক সুরজিৎ নন্দী। দক্ষিণ কলকাতার হরিদেবপুর নিবাসী সুরজিৎ নন্দী বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক ছিলেন। তবে অর্থোপেডিক সার্জেন হলেও করোনা সঙ্কটে তিনি রীতিমতো লড়াই করেছেন।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অর্থোপেডিক সার্জেন সুরজিৎ নন্দী। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। প্রায় ৩ সপ্তাহ ধরে তিনি কোভিডের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হওয়ার একদিন আগে পর্যন্ত হাসপাতালে রোগীদের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করে ছিলেন সুরজিৎ নন্দী। নিজের দায়িত্বের প্রতি অবিচল ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে।

আরও পড়ুন- রেলস্টেশনের আদলে নতুন মাদ্রাসার কাজ শুরু ফুরফুরায়

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...