Friday, April 3, 2026

প্রোটেকটেড অ্যাপ দিয়ে গোপন তথ্য জঙ্গিদের চালান করত ‘হামজা’

Date:

Share post:

নিজেদের গোপনীয়তা বজায় রাখার জন্য ‘প্রোটেকটেড অ্যাপ’ ব্যবহার করত ধৃত আল কায়েদা জঙ্গিরা। এই অ্যাপ শুধু গ্রুপের কয়েকজনই ব্যবহার করতে পারে। আর এই অ্যাপে পাঠানো গোপন বার্তা থেকেই সন্ত্রাসী নির্দেশ যেত এই জঙ্গিদের কাছে।

কীভাবে এই অ্যাপ ব্যবহার করা হতো? গুগল প্লে স্টোরে গেলেই দেখা যাবে এই প্রোটেক্টেড অ্যাপ। এই অ্যাপে ঢুকতে লাগে আইডি এবং পাস ওয়ার্ড। কিন্তু একজনের কাছে এই দুটোই থাকত না। একজনের কাছে থাকত আইডি, আর একজনের কাছে পাস ওয়ার্ড। দুজন একসঙ্গে এসে এই অ্যাপ খুলতে একজন লিখত আইডি, অন্যজন পাস ওয়ার্ড৷ তবেই ঢুকতে পারত অ্যাপে। ফলে কোনও একজন যদি কোথাও হাত মিলিয়ে নেয়, বা ধরাও পড়ে, সে সরাসরি অ্যাপের উৎসস্থল দেখিয়ে দিতে পারবে না৷ শুধু তাই নয়, প্রত্যেকবার অ্যাপে ঢোকার জন্য আলাদা আইডি ও পাস ওয়ার্ড দেওয়া হতো। অর্থাৎ প্রত্যেকবার নতুন পাস ওয়ার্ড, আইডি।

একইসঙ্গে ধৃত ৯ জঙ্গি সাব এজেন্ট নিয়োগের কাজ করছিল। তারা কোথায় কোথায় জাল বিছিয়ে ছিল তার অনুসন্ধানে গোয়েন্দারা। অর্থাৎ মুর্শেদদের তৈরি করা স্লিপার সেলের খোঁজ চলছে। এছাড়াও এদের টেকনিক্যাল নেটওয়ার্ক তৈরিতে কারা সাহায্য করেছিল, সে সব তথ্য উদ্ধার করাই লক্ষ্য। আপাতত জেরা চলছে এনআইএ-র নেতৃত্বে। এছাড়া ‘হামজা’ বা নেতার কাছে পৌঁছতে গোয়েন্দারা আন্তর্জাতিক জঙ্গি লিঙ্কেরও সন্ধানে রয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...