Wednesday, May 20, 2026

ফুরফুরা শরীফে পীরজাদার কাছে কুণাল ঘোষ

Date:

Share post:

শনিবার ফুরফুরা শরীফে পীরজাদা ত্বহা সিদ্দিকির কাছে যান প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এদিন বেলায় ফুরফুরা যান কুণাল। দুজনের দীর্ঘ একান্ত বৈঠক হয়। কুণালকে স্মারক উপহার দেন পীরজাদা। এরপর পীরজাদা কুণালকে নিয়ে বেরিয়ে এলাকায় পবিত্র স্থান ও সামাজিক কর্মযজ্ঞগুলি ঘুরিয়ে দেখান। সন্ধের মুখে ফুরফুরা ছাড়েন কুণাল। যেহেতু ফুরফুরার একাংশের সঙ্গে শাসক দলের খানিকটা তিক্ত ও সংঘাতমূলক সম্পর্ক তৈরি হয়েছে, তাই এই সময়ে কুণালের যাওয়া নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। কুণাল বলেন,” এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। উনি পুরনো পরিচিত। শ্রদ্ধা করি। কদিন আগেই ওঁর দাদা মারা গিয়েছেন। তাই দেখা করতে এসেছিলাম।” পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন,” আমার দাদার মৃত্যুর পর উনি আসতে পারেননি। তাই সৌজন্যসাক্ষাতে এসেছিলেন।”

 

Related articles

জরায়ু ক্যানসার রুখতে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাকরণ কর্মসূচি রাজ্য স্বাস্থ্য দফতরের

জরায়ুমুখের (Cervical Cancer) ক্যানসার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ (HPV Vaccination) কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ১৪ বছর...

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...