Friday, April 3, 2026

স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

Date:

Share post:

স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। কাল, সোমবার তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট কিছু কারণে সফর স্থগিত রাখা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে সরকারকে দ্রুত ব্যবস্থা ও সিদ্ধান্ত নিতে হতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শীর্ষ আধিকারিকরা সফরে গেলে এই কাজ ব্যাহত হতে পারে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফর পাল্টে ২৯-৩০ সেপ্টেম্বর নির্দিষ্ট করা হয়েছে। কোনওরকমের বড় ঘটনা না ঘটে গেলে আগামী সপ্তাহের পরের সপ্তাহের মঙ্গল ও বুধবার এই সফর হবে।

উত্তরবঙ্গের পর্যটন শিল্প, চা বাগান সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। চালু হতে পারে হেল্প লাইন। ইতিমধ্যে পর্যটনমন্ত্রী এ নিয়ে বৈঠকও করেছেন। মুখ্যমন্ত্রীর সফরে সেই সিদ্ধান্তগুলিতে সিলমোহর পড়বে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...