Tuesday, June 23, 2026

কে এই ‘হামজা’? নাটের গুরুর খোঁজে মরিয়া তল্লাশি গোয়েন্দাদের

Date:

Share post:

এর্নাকুলাম থেকে জঙ্গিদের নিয়ন্ত্রণ করত, এবং নির্দেশ দিত মুর্শিদ। তার হাত ধরেই বাকি সাত জন আল কায়েদায় নাম লিখিয়েছিল। প্রত্যেককে মগজ ধোলাই করত সেই। আর সেটা ফোনে, হোয়াটসঅ্যাপ কলে।

প্রশ্ন হচ্ছে এই মুর্শিদকে রিক্রুট করল কে? ধৃতদের জেরা করে জানা গিয়েছে এদের কাছে নির্দেশ দিত ‘হামজা’ নামে শীর্ষ কর্তা। কে এই হামজা? যার নির্দেশ গোপনে আসত জঙ্গিদের কাছে। হামজা বলা হতো ওসামা বিন লাদেনকে। প্রশ্ন কে এই হামজা যার নির্দেশে বাংলা আর কেরলে ডেরা বেঁধেছিল জঙ্গিরা? ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির কর্তাদের বক্তব্য, এই ব্যক্তি পাকিস্তানেও থাকতে পারে আবার ভারতেও থাকত পারে। তাই ফোন কলের সূত্র ধরে চলছে তাদের খোঁজ চলছে। সেটাই আপাতত গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এদের মূল টার্গেট ছিল আগামী বছরে রাজ্যের ভোট। একদিকে যেমন প্রচার পর্বে সন্ত্রাস তৈরি করা তাদের লক্ষ্য ছিল, পাশাপাশি রাজ্যে তাদের লোককে যেনতেন প্রকারে জিতিয়ে আনা। এরফলে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা যেমন ছিল, তেমনি প্রশাসনে নিজেদের লোকজনকে ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপের ভিত আরও মজবুত করাই লক্ষ্য ছিল।

এই ঘটনা রাজ্যে নিশ্চিতভাবে নিরাপত্তা আরও কঠোর হবে। সীমান্ত এলাকার উপর নজরদারি বাড়বে। এছাড়াও কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারাও আগামী বছরের ভোটের সময়ে আরও সতর্ক থাকবেন, এ কথা বলাই বাহুল্য।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...