Saturday, March 14, 2026

বাংলাদেশে ১৬ অক্টোবর থেকে ফের চালু হবে সিনেমা হল !

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

অতিমারির সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে আগামী ১৬ অক্টোবর দেশের সব সিনেমা হল খুলে দেবে হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সঙ্কেত পেলেই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ।
সোমবার এই বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রী বলেন, “দীর্ঘ দিন ধরে সিনেমা হল খোলার বিষয়ে আলোচনা হচ্ছে। এর আগে একটি সভায় ১৫ সেপ্টেম্বরের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা হয়।

আরও পড়ুন- মাদকযোগে এবার সারা, শ্রদ্ধাকে সমন পাঠানোর প্রস্তুতি এনসিবির
করেনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে এবং সংক্রমণের হার যদি নিম্নমুখী থাকে, তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল চালুর নির্দেশ দেওয়া হযে পারে। তবে এই বিষয়ে অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি নেওয়া হবে ।

আরও পড়ুন- নিম্নচাপের জেরে মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
তিনি আরও বলেন, সিনেমা হল খুললে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং দর্শক ধারণ ক্ষমতার অর্ধেক নিয়ে সিনেমা হল চালু হবে। কীভাবে আসন বিন্যাস হবে তা নিয়েও আলোচনা চলছে।
আপাতত সিনেমা হল খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে গেলে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর অন্যসব বিনোদন কেন্দ্রের মতো দেশের সব সিনেমা হলও গত ১৮ মার্চ থেকে বন্ধ রাখা হয়। চলতি মাসের শুরু থেকে বিনোদনকেন্দ্রগুলো খোলা শুরু হলে চলচ্চিত্র প্রদর্শকরাও হল খোলার অনুমতি দাবি করেন।
মন্ত্রী বলেন, যাত্রী পরিবহনে আগে যে বিধিনিষেধ ছিল সেটিও তুলে নেওয়া হয়েছে। এখন আগের মতোই যাত্রী পরিবহন হচ্ছে। বিনোদনকেন্দ্রগুলোও খুলে দেওয়া হয়েছে।
সিনেমার সঙ্গে বহু শিল্পী, কলাকুশলীসহ আরও বহু মানুষের কর্মসংস্থান যুক্ত। সেই বিবেচনা করেই হল খোলার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার ।
এক সময় বাংলাদেশে প্রায় ১২০০ সিনেমা হল ছিল । কমতে কমতে এখন ২০০-২৫০ এ সীমাবদ্ধ হয়েছে। সিনেমা হল না থাকলে সেটি প্রদর্শন করা হবে কোথায় ।
এরই পাশাপাশি, সিনেমা হলগুলির পুনরুজ্জীবনে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলি পুনরায় চালু করা, হলগুলির আধুনিকাকরণ এবং নতুন সিনেমা হল নির্মাণে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী একটি বিশেষ তহবিল গঠন করা হবে।এ জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন মিলেছে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন জানান, তথ্য সম্প্রচার মন্ত্রীর ‘নীতিগত সিদ্ধান্ত’ পাওয়ায় এখন আমরা ‘স্বাস্থ্যবিধি মেনে’ সিনেমা হল খোলার প্রস্তুতি নিতে পারবো। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, শরফুদ্দিন এলাহী আজকের বৈঠকে উপস্থিত ছিলেন।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...