Friday, April 3, 2026

স্বমহিমায় ফিরে নতুন মুখের বিপরীতে দীপিকা

Date:

Share post:

চলতি বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘ছপাক’। এখনও পর্যন্ত সেটাই শেষ ছবি। ছবি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও, শেষমেষ বক্স অফিসে তেমন লাভ করেনি ‘ছপাক’। ছবির মূল চরিত্রকে তুলে ধরতে দীপিকার লুক বিকৃতিও হয়েছিল। শকুন বত্রার আগামী ছবিতে নিজের আসল রূপ নিয়ে ফিরছেন দীপিকা পাডুকোন। অভিনেত্রীর বিপরীতে এবার দেখা যাবে নতুন মুখ ধৈর্য করওয়াকে।

ভাইরাস সংক্রমণের জেরে বদল হয়েছে ছবির লোকেশন। শ্রীলংকার বদলে শুটিং হবে গোয়াতে। দীপিকা, ধৈর্য ছাড়াও ছবিতে অভিনয় করছেন, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডে। তবে বলিউডের নতুন না ধৈর্য করওয়া। উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ দেখা গিয়েছে মডেল-অভিনেতাকে। কবীর খানের ‘এইটিথ্রি’ ছবিতে রবি শাস্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও নতুন ছবির বিষয় নিয়ে অবশ্য এখনই মুখ খুলতে নারাজ অভিনেতা-অভিনেত্রীরা। শোনা যাচ্ছে, প্রেমের সম্পর্কই গল্পে প্রাধান্য পাবে। বলাই বাহুল্য সেক্ষেত্রে দর্শকদের নজর থাকবে জুটির রসায়নের দিকে।

আরও পড়ুন : অঙ্কিতা বা রিয়া না, সময় কাটানোর জন্য সুশান্তের পছন্দ ছিল অন্য কেউ

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...