Wednesday, June 24, 2026

ব্ল্যাক সানডে! কৃষি বিলের প্রতিবাদ করে যারা সাসপেন্ড হয়েছে তাঁদের জন্য গর্বিত

Date:

Share post:

কৃষকদের স্বার্থ রক্ষার জন্য বিরোধী সাংসদরা রাজ্যসভায় যা করেছেন, ঠিক করেছেন। ওদের জন্য গর্ব হয়। ওসব সাসপেন্ড করে মানুষের কথা বলা আটকানো যাবে না। কৃষকদের বুলডোজ করে বিল পাশ হয়েছে। একদিকে করোনা, অন্যদিকে বিজেপির বুলডোজ করা বিল দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। কিন্তু গণতন্ত্রে বিরোধিতা হবে, প্রতিবাদ হবে। রবিবারের দিনটা ‘ব্ল্যাক সানডে’ হয়ে থাকবে।

মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমার তো ‘৪৩-এর মন্বন্তরের কথা মনে পড়ছে। একই অবস্থা এখন দেশে। মহামারি আইনের সুযোগ নিয়ে রাজ্যের আলু পেঁয়াজ বিক্রির অধিকার নেই রাজ্যের। কৃষকরা তো এবার না খেতে পেয়ে মারা যাবে। কৃষক-ক্ষেত মজুরদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। হিটলারি কায়দায় দেশ চলছে। এই বিলের বিরুদ্ধে সকলকে পথে নামতে অনুরোধ করছি। এই কৃষি বিলের বিরুদ্ধে বিজেপিকে বলছি, ছিঃ। কৃষকদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হবে, আর আমরা চুপ করে থাকব তাহলে ভুল ভাবছেন। ভাত দেওয়ার ক্ষমতা নেই৷ কিল মারার গোঁসাই! বাংলা এর বিরুদ্ধে লড়াই করবে। সকলকে নিয়ে নামছে পথে। এই আন্দোলনে তৃণমূল পিছনে থাকলেও কোনও সমস্যা নেই। সামনে থাকুন মানুষ।

আরও পড়ুন-বেনজির! আজ রাত-ভোর সংসদ ভবনে গান্ধী মূর্তির সামনে চলবে ধরণা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...