Tuesday, June 23, 2026

প্রয়াত হলেন ‘তুষারচিতা’ আংরিটা শেরপা

Date:

Share post:

প্রয়াত হলেন ‘তুষারচিতা’ আংরিটা শেরপা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই দশবার হিমালয়ের চূড়ায় পৌঁছিয়ে রেকর্ড করেছিলেন তিনি। তুষারাবৃত হিমালয়ের পাহাড়ি পথে তার ক্ষিপ্রগতিতে চলাচলের ক্ষমতা তাকে এই উপাধি দিয়েছিল। আজ সোমবার সকালে ৭২ বছর বয়সে চলে গেলেন হিমালয়ের সেই গর্বের মানুষটি।

আরও পড়ুন- স্বমহিমায় ফিরে নতুন মুখের বিপরীতে দীপিকা
জানা গিয়েছে, আজ সকাল দশটা চল্লিশে কাঠমাণ্ডুর জোরপাতির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে পর্বতারোহীদের মধ্যে
১৯৪৮ সালে পূর্ব নেপালের ইল্লাজাং গ্রামে জন্ম।  পেটের টানে মালবাহক হিসেবে রোজগার শুরু। নিদারুণ দারিদ্রতার মাঝেও কিন্তু শিক্ষার পাঠ কখনও বন্ধ করেননি। নিউজিল্যান্ডের লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ‘রিক্রিয়েশন অ্যান্ড ট্যুরিজ়ম’ বিষয়ে স্নাতক হন তিনি। ন’মাস আমেরিকার একটি জাতীয় উদ্যানে কাজও করেন।
এরপর তিনি নেপালে ফিরে আসেন এবং তার পারিবারিক পেশা শেরপা হিসেবে কাজ শুরু করেন। শুধুমাত্র পর্বতারোহীদের সাহায্য করার কাজেই তিনি নিজেকে নিয়োজিত রাখেননি, পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়নের জন্য তিনি সর্বদা চেষ্টা করে গেছেন আর সেই উদ্দেশেই অলাভজনক সংস্থা ‘মাউন্টেন ইনস্টিটিউট’ গড়েছিলেন আংরিটা। আজ থেকে ৩০ বছর আগে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক তাকে ভাবিয়ে তুলেছিল। তিনি বুঝেছিলেন যে মানুষকে রক্ষা করতে গেলে সবার আগে রক্ষা করতে হবে প্রকৃতিকে। রক্ষা করতে হবে পাহাড়কে।

আরও পড়ুন- মহামারিতে সুস্থতার নিরিখে বিশ্বে প্রথম ভারত!
২০১১ সালে তিনি ‘স্যার এডমন্ড হিলারি মাউন্টেন লিগ্যাসি মেডেল’ পান হিমালয়ের ইকোলজিকে ল
রক্ষা করার এক অক্লান্ত সৈনিক হিসেবে। আর এসবের পাশাপাশিই চলতে থাকে এভারেস্ট অভিযান। হিমালয়ের বুকে তিনি ছিলেন প্রতিষ্ঠানের মতো।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...