Monday, April 6, 2026

মাদক মামলায় নাম উঠে এলো দীপিকার! সমন পাঠাচ্ছে NCB

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর বলিউডের একের পর এক কীর্তি সামনে আসছে। বিশেষ করে মাদক চক্র। মাদক মামালায়এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকনকে সমন পাঠাতে চলেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। চলতি সপ্তাহেই দীপিকা পাডুকনকে সমন পাঠানো হবে বলে জানা যাচ্ছে সূত্রের তরফে। দীপিকার পাশাপাশি শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রকুলপ্রীত সিংকেও চলতি সপ্তাহে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

এই ইস্যুতে ইতিমধ্যেই দীপিকা পাড়ুকনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন পাঠানো হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। বলিউড তারকাদের যে হোয়াটস অ্যাপ চ্যাটের কথপোকথন প্রকাশ্যে আসে। সেই সূত্র ধরেই মাদক মামলায় সমন পাঠাতে চলেছে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকনকে। সূত্রের খবর, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানদের সঙ্গেই দীপিকাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...