Saturday, April 4, 2026

মক্কার কাবা মসজিদের আদলে অযোধ্যার মসজিদ তৈরির প্রস্তাব

Date:

Share post:

মক্কার বিখ্যাত কাবা মসজিদের আদলেই গড়ে তোলা হবে অযোধ্যার নতুন মসজিদ৷

রবিবার এ কথা জানিয়েছেন মসজিদ তৈরির দায়িত্বে থাকা ইন্দো-ইসলামিক কালাচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সম্পাদক ও মুখপাত্র আতাহার হুসেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ জারি হওয়ার পরেই অযোধ্যায় নতুন মসজিদ গড়ে তোলার জন্য এই IICF বা ইন্দো- ইসলামিক কালাচারাল ফাউন্ডেশন ট্রাস্ট তৈরি করে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।

এই ট্রাস্টের সম্পাদক এদিন এক সাক্ষাৎকারে বলেছেন, “বাবরি মসজিদের আয়তন ছিলো প্রায় ১৫ হাজার বর্গফুট৷ এই আয়তনেই গড়ে উঠবে নতুন মসজিদ। বাবরির থেকে আলাদা স্থাপত্যে তৈরি হবে মসজিদটি৷ কাবা মসজিদে কোনও গোলাকার গম্বুজ যেমন নেই, তেমনই হতে পারে অযোধ্যার মসজিদও”৷ পাশাপাশি তিনি অবশ্য বলেছেন, “এখনও বিষয়টি আলোচনার স্তরে আছে। স্থপতিবিদকেই সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে”। স্থপতি এসএম আখতার বলেছেন, নতুন মসজিদ কাবা-র মতো চৌকো গড়নের হতে পারে।” ট্রাস্টের সম্পাদক আতাহার হুসেন একইসঙ্গে গুরুত্বপূর্ণ এক তথ্যও জানিয়েছেন৷ বলেন, “এই মসজিদটি বাবরির নামে হবে না। এমনকী অন্য কোনও রাজা-মহারাজের নামেও হবে না। আমি চাই, নতুন এই মসজিদ ধন্নিপুরের মসজিদ বলেই পরিচিত হোক”৷ তিনি বলেছেন, “ট্রাস্ট একটি অনলাইন পোর্টাল চালু করেছে৷ এই পোর্টালের মাধ্যমে যে কেউই মসজিদ ও মিউজিয়ামের জন্য অর্থ দান করতে পারেন৷ খুব তাড়াতাড়ি এই পোর্টাল চালু হয়ে যাবে”৷

আরও পড়ুন- রাজ্য বিজেপিতে দ্বিচারিতা প্রকট! বিশ্বভারতীতে অগ্নিমিত্রার “সেক্স র‍্যাকেট” তত্ত্বের বিরোধিতা অনুপমের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...