Monday, April 6, 2026

বাঙালিকে মাছ খাইয়ে মুনাফা তুলছে রেল

Date:

Share post:

রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি বাড়ে সামুদ্রিক মাছে। মাছে-ভাতে বাঙালির পাতে তাই ইদানিং এক টুকরো সামুদ্রিক মাছ রাখাটা জরুরি হয়ে গিয়েছে। তার সঙ্গে আছে বর্ষাকালে ইলিশের চাহিদা। আর বাঙালিকে মাছ খাইয়ে মুনাফা তুলছে রেলওয়ে। কারণ এই সব মাছের যোগান বেশির ভাগই আসে গুজরাট থেকে। লকডাউনের কারণে গত কয়েক মাস মাছের পরিবহনের সবটাই হয়েছে রেলপথে। বাংলায় এই মাছ সরবরাহ করে লকডাউনেও লক্ষ্মীলাভ করেছে ভারতীয় রেল।

সামুদ্রিক মাছের বেশির ভাগটাই আসে পোরবন্দর থেকে। পদ্মার ইলিশ রাজ্যে আসায় রাজ্যবাসী খুশি হলেও, অধিকাংশ সময় বাঙালি সমুদ্রের ইলিশ খান। পোরবন্দর-শালিমার পার্সেল স্পেশ্যালে গত কমাসে মাছ এসেছে ১৪ লক্ষ ১১ হাজার ১৮০ কেজি মাছ। পশ্চিম রেলের ভাবনগর ডিভিশন এই মাছ সরবরাহ করে। ৯ এপ্রিল থেকে ৭২ ট্রিপ মাল রাজ্যে এসেছে। যার মধ্যে শুধু মাছ গিয়েছে চোদ্দো লক্ষ এগারো হাজার কিলো। আয় হয়েছে ৭৮ লক্ষ টাকা। মাছ ধরার জাল গিয়েছে ১,৩৮,১২০ কিলো। সেখান থেকে রেলের আয় হয়েছে ৭,৫১,২৩৫ টাকা।
রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর বলেন, বাংলায় মাছের চাহিদার যোগান দিচ্ছে রেল। রাজকোট থেকে মাছ লোডিং হয়ে শালিমারে আসে। তারপর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন বড় মাছ বাজারে।

হাওড়া হোলসেল ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাসুদের কথায়, মাসে প্রায় পাঁচশো টন ইলিশের যোগান আসে পোরবন্দর থেকে, যার দাম বাংলাদেশের তুলনায় অনেক কম। সামুদ্রিক মাছের পাশাপাশি ইলিশের সঙ্গে নূরে ভোলা ও কলকাতা ভেটকির অধিকাংশ যোগান আসে সেখান থেকেই। বাঙালির নানা অনুষ্ঠানে এই ভেটকির চাহিদা খুব।

আরও পড়ুন-নিম্নচাপ গভীর হওয়ার আগেই সরে গেল ওড়িশায়

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...