Monday, April 6, 2026

অতিমারি আবহে নতুন চমক: বাড়ি বসেই 3D আঙ্গিকে পুজো পরিক্রমা

Date:

Share post:

দুরন্ত ভাইরাস কালে কেমন হবে শারোদৎসব? প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা হবে কি? প্রথম থেকেই এবারের দুর্গাপুজো ব্যতিক্রমী। মহালয়ার একমাস ছ দিন পরে পুজো শুরু। প্রকৃতি কাশফুল ফুটিয়ে জানান দিলেও, আগমনীর সুর সেভাবে বাজেনি বাংলার আকাশে-বাতাসে। তার কারণ, মরণ ভাইরাসের ভয়। অনেকেই এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ঘুরে ঘুরে ভিড়ে ঠাকুর দেখা নয়। তাহলে কি ঠাকুর দেখা বন্ধ? তা কেন। লকডাউন এবং আনলক পর্ব শিখিয়ে দিয়েছে কীভাবে ভার্চুয়াল দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে তার মধ্যেই সাধ পূরণ করতে হয়। এবার সেই উদ্যোগ নিল ‘Envy digital’ নামে একটি সংস্থা। ঘরে বসেই দেখা যাবে দুর্গাপুজো। একটা-দুটো নয়, পঞ্চাশটি পুজো দেখা যাবে এখানে।

কলকাতার বিখ্যাত 30 টি বারোয়ারি পুজোর পাশাপাশি থাকছে দশটি বনেদি বাড়ির পুজো এবং দশটি প্রবাসী পুজো। কে নেই তালিকায়। উত্তরের কাশি বোস লেন থেকে শুরু করে দক্ষিণের বিবেকানন্দ পার্ক, বেহালা নতুন দল, হরিদেবপুর পুজো।

শুধু তাই নয়, বনেদি বাড়ির আনাচে-কানাচে পুজোর আবহে ঘুরে বেড়ানো যাবে এই ভার্চুয়াল পুজো পরিক্রমায়। প্রবাসী বাঙালিরা সযত্নে পুজো করেন নিজেদের চৌহদ্দিতে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালীদের সঙ্গে পুজোর কাজে হাত লাগান প্রবাসী ভারতীয়রাও। সেরকম দশটি পুজো দেখা যাবে এই পুজো পরিক্রমাতে।

আরও পড়ুন- পুজোয় বিদ্যুতের চাহিদা মেটাবে রাজ্য, প্রতিশ্রুতি বিদ্যুৎমন্ত্রীর

এতটা পড়ে যাঁরা ভাবছেন- আরে পুজো পরিক্রমা প্রতিবার টেলিভিশনেই দেখা যায়। তাহলে আবার গ্যাঁটের কড়ি খরচ করে পুজো দেখার কী আছে? তাঁদের জানাই এ পুজো দেখা যাবে থ্রিডি আঙ্গিকে। প্রতিমা থেকে মণ্ডপ শয্যা সবই দেখা যাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। অর্থাৎ প্যান্ডেলের কোথায় কী কাজ? ঝাড়বাতির সব আলো জ্বলছে কি না, মা দুর্গার নাকের নথের ডিজাইনটা কীরকম, অসুরের সিক্স প্যাক বা গণেশের ভুঁড়ি সবকিছুই দেখা যাবে একেবারে কাছ থেকে। এবং সেটা দেখা যাবে নিজের ইচ্ছেমতো সময়ে, ইচ্ছে মতো সময় ধরে। এই সুযোগ কিন্তু টিভির পর্দায় থাকে না। যখন ইচ্ছে এই পুজো পরিক্রমা দেখা যাবে। এজন্য তৃতীয়া, চতুর্থীতে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে সেখানকার সাজসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা সবকিছুর ভিডিও তুলে আনা হবে। এর আয়োজন করেছেন ‘Envy digital’।

মাত্র 499 টাকা খরচ করলেই খুলে যাবে জাদু দরজা। তারপর সেখানে প্রবেশ করে উত্তর থেকে দক্ষিণ, বনেদি বাড়ির উঠোন পেরিয়ে অস্ট্রেলিয়ায় বাঙালীদের পুজো- সব এসে যাবে হাতের মুঠোয়।

মহালয়া দিন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন।
augmentedpujo.com – এই ওয়েবসাইটে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য এবং টাকা দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানা যাবে। তারপর ঘরে বসে, ভাইরাসকে দূরে ঠেলে রেখে, থ্রিডি আঙ্গিকে দেখা যাবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো।

আরও পড়ুন- তাঁর অভিনয় দেখে মুগ্ধ বিশ্ব, ‘নোবেল’ পাচ্ছেন নরেন্দ্র মোদি

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...