Sunday, April 12, 2026

বিরোধীরা মেরেই ফেলত হরিবংশকে, এ কী বললেন গিরিরাজ!

Date:

Share post:

রবিবার রাজ্যসভায় বিরোধীরা যে কাণ্ড করেছিল তাতে খুন হয়ে যেতে পারতেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। রাজ্যসভায় কৃষি বিল নিয়ে বিরোধীদের বিক্ষোভ সম্পর্কে এমন আজব মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এমনিতেই বিজেপি নেতা গিরিরাজ নানা বেফাঁস মন্তব্য করার জন্য বিখ্যাত। অতীতে তাঁর একাধিক মন্তব্য নিয়ে প্রচুর বিতর্কও বেধেছে। এবারও বিরোধীদের বিক্ষোভ নিয়ে তেমনই মন্তব্য করে বসলেন গিরিরাজ সিং।

বিহার নির্বাচনের আগে কৌশলে বিহারকেন্দ্রিক আবেগ উসকে গিরিরাজ বলেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বিহারের সন্তান। তিনি সাংবিধানিক উচ্চ মর্যাদায় আসীন। তার পরেও বিরোধীরা ওঁর সঙ্গে শহুরে নকশালদের মত আচরণ করেছে। রবিবার রাজ্যসভায় যেভাবে ওঁকে আক্রমণ করা হয়েছে তাতে মার্শালরা ঘিরে না ধরলে খুনই হয়ে যেতেন হরিবংশ। সংসদকে কালিমালিপ্ত করেছে বিরোধীরা। তাদের এই ঘৃণ্য আচরণের নিন্দা করছি।

আরও পড়ুন-সার্বিক সংস্কার ছাড়া আত্মবিশ্বাসের সঙ্কটের মুখে রাষ্ট্রসংঘ: মোদি

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...