Saturday, June 13, 2026

কৃষকদের জন্য কুমিরের কান্না কেঁদে লাভ নেই, মুখ্যমন্ত্রীকে টুইট রাজ্যপালের

Date:

Share post:

কৃষিবিল নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার টুইট করে তিনি বলেছেন, কুমিরের কান্না কেঁদে কোনও লাভ নেই। তাতে কৃষকদের দুর্দশা ঘুচবে না। রাজ্যপালের অভিযোগ, রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতির জন্যই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ৮৪ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক। নাহলে এতদিনে এরাজ্যের প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২ হাজার টাকা করে জমা পড়ত।

ধনকড় বলেন, রাজ্য সরকার যদি যথাসময়ে উদ্যোগ নিত, তাহলে কৃষকদের জন্য আসত ৮৪ হাজার কোটি টাকা। প্রত্যেক কৃষক তা থেকে ১২ হাজার টাকা করে পেতেন। রাজ্যপালের যুক্তি, এই প্রকল্পের পুরো খরচই বহন করে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই প্রকল্পের সুবিধা নিলে রাজ্য সরকারের উপর কোনও বাড়তি চাপ পড়ত না। কিন্তু সুবিধা পেতেন কৃষকরা। রাজ্যপাল আরও বলেন, সারা দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে সুবিধা পেয়েছেন। বঞ্চিত হয়েছেন শুধু পশ্চিমবঙ্গের কৃষকরা। অন্যান্য প্রকল্পের সুবিধা থেকেও এরাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছেন। যেমন, কোভিড মহামারির সময় কেন্দ্রীয় সরকার ৩.৫ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল। রাজ্য সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুযোগ নিলে এই খাতেও ৩০ হাজার কোটির বেশি সুবিধা পেতে পারতেন এরাজ্যের কৃষকরা। অথচ তাঁরা সেটা পেলেন না।

আরও পড়ুন-কৃষি বিল : দিল্লিতে সংসদ ভবন চত্বরে, কলকাতায় মেয়ো রোডে ধরণা চলছে

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...