Saturday, June 13, 2026

কৃষি বিল : দিল্লিতে সংসদ ভবন চত্বরে, কলকাতায় মেয়ো রোডে ধরণা চলছে

Date:

Share post:

কৃষি বিল নিয়ে সংসদ থেকে রাজপথে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে চলছে সাংসদদের ধরণা-প্রতিবাদ। আর কলকাতায় মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শুরু হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসের ধরণা-বিক্ষোভ। নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রত্যেকের হাতে রয়েছে থালা। সেখানে লেখা রয়েছে কৃষি বিলের বিরুদ্ধে এবং কৃষকদের স্বার্থে কৃষি বিল বয়কটের কথা। চন্দ্রিমা বলেন, মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে কিভাবে আন্দোলনকে রাজপথে নিয়ে আসতে হয়, তা শেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের জন্য যে বিল আনা হয়েছে, আসলে তা কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে। ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা বঞ্চিত হবেন এবং মুখ থুবড়ে পড়বেন। ফলে এই বিল বাংলার মানুষ মানবেন না।

আজ, মঙ্গলবার বিকেল পর্যন্ত এই ধরণা চলবে। কাল, বুধবার তৃণমূল ছাত্র পরিষদ কৃষি বিলের বিরুদ্ধে রাস্তায় নামবে। বৃহস্পতিবার প্রতিবাদে রাজপথ উত্তাল করবেন কৃষক ও শ্রমিকরা।

আরও পড়ুন-কেন এত বিরোধ? কী আছে কৃষি বিলে

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...