Sunday, April 5, 2026

নিম্নচাপ গভীর হওয়ার আগেই সরে গেল ওড়িশায়

Date:

Share post:

উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ গভীর হওয়ার আগেই সরে গেল ওড়িশার দিকে। ফলে বৃষ্টির ঘাটতি থেকেই গেল বাংলায়।আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশে মেঘ-রোদের খেলা চললেও দক্ষিণবঙ্গের অস্বস্তি বাড়াবে ভ্যাপসা গরম। আলিপুর হাওয়া অফিসের কথায়, নিম্নচাপ ওড়িশা উপকূলে সরে গেলেও বাতাসে রয়েছে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প।

আরও পড়ুন- ট্যাক্স ফাঁকি, আইনি জটিলতায় পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প
সকাল থেকে আকাশের মুখ ভার। রোদের দেখা সেভাবে নেই। আকাশ মেঘলা থাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। মাঝেমধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় দু-এক পশলা বৃষ্টি হলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কম হলেও প্রচুর মেঘ ঢুকে পড়ায় বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও উত্তরবঙ্গে ভারী ও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কারণ প্রচুর মেঘ হিমালয় পার্বত্য অঞ্চলে ধাক্কা খেয়ে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। মালদাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি ঘটতে প্রায় 72 ঘন্টা লাগবে বলে জানানো হয়েছে ।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...