Sunday, April 12, 2026

‘রাজ্যে অবাধ ভোটের পরিস্থিতি নেই’, অমিত শাহকে দিলীপ ঘোষের চিঠি

Date:

Share post:

“এই মুহুর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন ‘অসম্ভব’৷”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা এক চিঠিতে এ কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তবে চিঠিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়নি। শাহকে অনুরোধ করা হয়েছে,
“প্রয়োজনে হস্তক্ষেপ করুন”৷

ওই চিঠিতে দিলীপবাবু স্পষ্টভাবে বলেছেন, “পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে৷ বিষয়টি নিয়ে খুব শীঘ্রই নির্বাচন কমিশনে যাবেন৷” পাশাপাশি বলা হয়েছে, কৃষি ক্ষেত্রে সংস্কারের তিনটি বিল নিয়ে তৃণমূল যে ‘অপপ্রচার’ চালাচ্ছে, আগামী মাস থেকেই তার পাল্টা প্রচারে নামবেন দলীয় নেতা-কর্মীরা।

একুশের ভোটে দলের প্রচারের কৌশল ঠিক করতে দিল্লিতে বৈঠকে বসেছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। আপাতত সিদ্ধান্ত হয়েছে, সংক্রমণ উপেক্ষা করেই দুর্গাপুজোর সময় প্রচারে নামবে দল। মূলত, প্রচার করা হবে রাজ্যের ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই৷ একইসঙ্গে কৃষি বিলের ইতিবাচক দিকগুলি নিয়েও প্রচার চলবে। দিলীপ ঘোষ বলেছেন, ‘‘তৃণমূল কৃষিবিল নিয়ে অপপ্রচার চালাচ্ছ। দ্রুত পাল্টা প্রচারে নামবে রাজ্য বিজেপি৷” এদিকে, এ রাজ্যে আগামী ৬ মাসের প্রচারের বিষয় ও কৌশল চূড়ান্ত করতে আজ, বুধবার রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন-অতীত ভুলে গেলে, ভবিষ্যৎ অন্ধকার- নন্দীগ্রামে দাঁড়িয়ে কাকে বার্তা দিলেন শুভেন্দু?

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...