Monday, May 25, 2026

অতীত ভুলে গেলে, ভবিষ্যৎ অন্ধকার- নন্দীগ্রামে দাঁড়িয়ে কাকে বার্তা দিলেন শুভেন্দু?

Date:

Share post:

অতীত ভুলে গেলে, ভবিষ্যৎ অন্ধকার- তাঁর খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়ে মঙ্গলবার এই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন নন্দীগ্রামের জমি আন্দোলনের সময়কার নেতা, তৃণমূলের পঞ্চায়েত প্রধান প্রয়াত নিশিকান্ত মণ্ডলের স্মরণসভা ছিল। সেই মঞ্চে শুভেন্দু মনে করিয়ে দেন, ২০০৬-এর ৩ নভেম্বর তেখালির ভাঙা সেতু দিয়ে তাঁকে সোনাচূড়া হাইস্কুলের মাঠে নিয়ে গিয়েছিলেন নিশিকান্ত মণ্ডলই। সেখানে প্রথম জমি আন্দোলনে সূচনা হয়। নিশিকান্ত না-থাকলে ওই আন্দোলন জিততে পারতেন না বলে মন্তব্য করেই শুভেন্দু বলেন, ‘‘অনেকেই অতীত ভুলে যান। আমি শুভেন্দু অধিকারী, সব সময় আমি বলি, যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা দিয়ে শেষ করব। অতীত যাঁরা ভুলে যান, তাঁদের ভবিষ্যৎ অন্ধকার হবে। এটাই চিরন্তন সত্য”।
শুভেন্দুর বক্তব্যের নিশানায় কে? কেন বললেন একথা? এনিয়ে শুরু হয়েছে জল্পনা।

২০০৭ সালে নন্দীগ্রামে জমি আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূলের উত্থানের শুরু। জমি আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল সারা রাজ্যে। শাসন ক্ষমতার পট পরিবর্তনে মুখ্য ভূমিকা নিয়েছিল নন্দীগ্রাম আন্দোলন। সেই আন্দোলনে তৃণমূল নেত্রীর প্রধান সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী।

কিন্তু শাসকদলে সাম্প্রতিক রদবদলের পরে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে। শুভেন্দুকে দলীয় অনুষ্ঠানে তেমন দেখা যাচ্ছে না।তবে সমান্তরাল জনসংযোগের মঞ্চে দেখা যাচ্ছে তাঁকে।

গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পরে এ দিন ফের প্রকাশ্য অনুষ্ঠান মঞ্চে নন্দীগ্রামে দেখা গেল তাঁকে। তবে দলীয় উদ্যোগে নয়, সোনাচূড়ায় ‘ভূমি রক্ষা কমিটি’ই নিশিকান্তের স্মরণসভার আয়োজন করেছিল। তমলুকে ক’দিন আগেই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভাতেও হাজির ছিলেন শুভেন্দু।
এ দিনের মন্তব্য ভোটের আগে নন্দীগ্রামের অতীত উস্কে দেওয়ার কৌশল বলেই বিঁধছে বিরোধীরা। বিজেপির জেলা সহ-সভাপতি প্রলয় পালের কটাক্ষ, দলে কোণঠাসা হয়েই শুভেন্দু এখন দলীয় নেতৃত্বকে নিজের গুরুত্ব মনে করিয়ে দিতে চাইছেন।তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারী অবশ্য বলছেন, ‘‘বিজেপির অভিযোগের কোনও গুরুত্ব নেই”।

তবে, এদিন শুভেন্দু অধিকারীর মন্তব্য কার উদ্দেশে? কাকে তিনি অতীত স্মরণ করাতে চাইলেন? জানি রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন-অন্য দল থেকে বিজেপিতে আসা নেতাদের ‘বিশ্বাসঘাতক’ বললেন তথাগত রায়

Related articles

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...