Saturday, April 4, 2026

মানালিতেই হানিমুনের প্ল্যান সদ্য বিবাহিত মানালি-অভিমন্যুর

Date:

Share post:

বিয়ের পরে নববধূর নামের সঙ্গে মানিয়ে মানালিতে মধুচন্দ্রিমায় যাওয়ার ইচ্ছে ছিল পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়ের। কিন্তু বাধ সেধেছে ভাইরাস পরিস্থিতি। তাই আপাতত শান্তিনিকেতনের বাড়িতেই মিনি হানিমুন সেরে নিচ্ছেন অভিনেত্রী মানালি দে ও অভিমুন্য মুখোপাধ্যায়।

করোনা আবহে ১৫ অগাস্ট আইনি বিয়ে সেরে ফেলেন মানালি এবং অভিমন্যু। এবার সামাজিক বিয়েটাও ঘরোয়া অনুষ্ঠানেই সেরে ফেললেন যুগল।

সোমবার, ঘরোয়া পরিবেশে বাঙালি সাজের বিয়েতে ছিল না আড়ম্বর। আইবুড়োভাত থেকে গায়ে হলুদ- বিয়ের বিভিন্ন আচার দূরে সরিয়ে শুধু মালাবদল ও সিঁদুরদানের মধ্য দিয়ে বিয়ে সারেন মানালি-অভিমন্যু। শাশুড়ির দেওয়া গোলাপি শাড়ি পরে অভিমন্যুর বাড়ি পৌঁছন মানালি। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

মানালি বললেন, ভাইরাসের প্রকোপ না হলে বিয়েটা বড় অনুষ্ঠান করেই হত। রেজিস্ট্রির দিন অভিমন্যুর মা কলকাতায় ছিলেন না। উনি ফিরতেই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলেন তাঁরা। নববধূকে হিরের আংটি উপহার দেন পরিচালক। অভিমন্যুর মতে, বিয়ে করার কারণ পরিবারকে অনেকটা সময় দেওয়া।

অনুষ্ঠান ছোট হলেও, বিয়ের ভোজটা কিন্তু ছিল জমজমাট।মেনুতে ছিল মটন বিরিয়ানি ও মটন কষা।
পরিচালক অভিমন্যুর সঙ্গে মানালির সম্পর্কের রসায়ন জমে ওঠে ‘নিমকি ফুলকি’ ছবির শুটিংয়ে। রেজিস্ট্রি হওয়ার পরে একসঙ্গে কাজ ‘নিমকি ফুলকি ২’-এ করেন তাঁরা।

পরিস্থিতি ঠিক হলে মানালি বেড়াতে যাওয়ার পরিকল্পনা সেলেব দম্পতির। আপাতত মানালির শান্তিনিকেতনের বাড়িই তাঁদের হনিমুন ডেস্টিনেশন।সোশ্যাল সাইটে মানালি ও অভিমন্যুর বিয়ের ছবি প্রকাশ পেতেই ভক্তরা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন। তালিকায় রয়েছেন টলিউডের সেলেবরাও।

আরও পড়ুন-দীপিকার পর মাদকযোগে দিয়া-সোনাক্ষীকে তলবের প্রস্তুতি এনসিবি-র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...