Saturday, April 4, 2026

আরও ১৯ জনের খোঁজে গোয়েন্দারা, সুফিয়ানের বাড়িতে তৈরি হতো লকেট লঞ্চার!

Date:

Share post:

আল কায়েদা জঙ্গিদের জেরায় বিস্ফোরক ও আতঙ্কের খবর। শুধু ৯ জন জঙ্গি নয়, রাজ্যে কিংবা রাজ্যের বাইরে আরও ১৯ জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজ কোথায় পাওয়া যেতে পারে, তা বাকিদের জেরা করে অনুসন্ধান চলছে। এনআইএ-র গোয়েন্দারা মুর্শিদাবাদের পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। কারণ, এই ১৯ জন মুর্শিদাবাদ, ডোমকল, রানিনগরের বাসিন্দা।

অন্যদিকে মুর্শিদাবাদের রানিনগরের আবু সুফিয়ানের বাড়িটি ছিল জঙ্গিদের অস্ত্র তৈরির কারখানা। সুফিয়ানের বাড়ির লোকজন বাড়ির সুরঙ্গ আসলে বাথরুম তৈরির জন্য বললেও জেরায় আসল সত্য বেরিয়ে আসছে। গোয়েন্দারা দুদিন আগে সুফিয়ানের বাড়ি থেকে লেদ মেশিন বাজেয়াপ্ত করেছে। সুফিয়ান জেরায় জানিয়েছে, ওই লেদ মেশিন দিয়েই রকেট লঞ্চার তৈরি করা হতো। সেই রকেট লঞ্চার দিয়ে দ্রুত নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে সুফিয়ান। গ্রামের বাড়িতে উঁচু পাঁচিল দেওয়াও যে অস্ত্রাগার লুকিয়ে রাখার জন্য, সেটাও জানিয়েছে সে। উত্তর ভারত থেকে সে প্রশিক্ষণও নিয়ে আসে।

জঙ্গিদের এইসব কাজের জন্য টাকা আসত কোথা থেকে? জঙ্গিরা জানাচ্ছে, মূলত সীমানা পেরিয়ে জাল নোট আসত। ধরা না পড়লেই সন্ত্রাসী কাজের জিনিস কেনা হতো, প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতো।

জঙ্গিরা নেটওয়ার্ক বাড়াতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতো। জিহাদের ভিডিও ছেড়ে কারা সেটিকে পছন্দ করত তার তালিকা তৈরি করে ব্যক্তিগতভাবে যোগাযোগ চলত। তার মধ্যে থেকে বাছাই করে হোয়াটসঅ্যাপে মেম্বার করে চলত মগজ ধোলাই। প্রাথমিকভাবে জঙ্গিরা জানিয়েছিল তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ২২জন সদস্য ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সংখ্যাটা অনেকটাই বেশি।

জঙ্গিদের উদ্যোগে মাদ্রাসার মধ্যেই অনেক সময় প্রশিক্ষণ দেওয়া হতো। বাছাই পড়ুয়দেরও অনেক সময় মাদ্রাসার ক্লাসে নেওয়া হতো। আসলে মাদ্রাসায় সহানুভূতিশীল ব্যক্তিদের চার্জড আপ করা হতো। মাদ্রাসাগুলি ছিল জনসংযোগের মাধ্যম।

আরও পড়ুন-আল কায়েদা-জামাত যোগ স্পষ্ট, চিরুনি তল্লাশি খাগড়াগড়ের সালাউদ্দিনের খোঁজে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...