Friday, May 1, 2026

ভোটের লক্ষ্য স্থির করতে নাড্ডার সঙ্গে বাংলার বিজেপি নেতাদের বৈঠক

Date:

Share post:

বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠক। আজ বাংলার সাংসদদের সঙ্গে নাড্ডার বৈঠকেরও কথা রয়েছে।

এই নিয়ে টানা তিনদিন বৈঠক করলেন বাংলার বিজেপি নেতৃত্ব৷ বিগত দুদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিল্লির বাসভবনেই বৈঠক হয়। আলোচনার মূল বিষয় অবশ্যই রাজ্যের আগামী বিধানসভা ভোট। সেই সঙ্গে কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে আন্দোলন করা হবে, সে নিয়ে কথা হয়। কেন্দ্রের অনুদান কাজে না লাগানো, রাজ্যে জঙ্গিদের ডেরা, পুলিশে রাজনীতিকরণ, উন্নয়নে ব্যর্থতা সহ নানা বিষয়কে সামনে রাখা হবে বলে জানানো হয়েছে।

গোষ্ঠীদ্বন্দ্ব হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত যেমন এই বৈঠকে হয়েছে, পাশাপাশি ব্যক্তিগত কোনও কেলেঙ্কারিতে যাতে কেউ না জড়িয়ে পড়েন, সে নিয়ে সতর্ক করা হয়েছে।

এইসব বিষয়গুলির দিকে নজর দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গের জেলায় বিজেপির ৬০টির বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শাসক দলের মাজা ভেঙে গিয়েছে। এই সময়েই আঘাত করতে হবে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে আজ এ নিয়েই নিজেদের বক্তব্য জানাবেন নেতৃত্ব। বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও রয়েছেন দিল্লির পক্ষে শিব প্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গী, রাহুল সিনহা ও মুকুল রায়।

আরও পড়ুন-‘রাজ্যে অবাধ ভোটের পরিস্থিতি নেই’, অমিত শাহকে দিলীপ ঘোষের চিঠি

Related articles

IPL: ক্যাচ নিয়ে বিরাট বিতর্ক, বোর্ডের দ্বারস্থ হবে আরসিবি?

আইপিএলে(IPL) ক্যাচ বিতর্ক। রজত পতিদারের আউটকে ঘিরে আগুনে বিতর্কে নয়া মোড়।এই বিতর্কিত ক্যাচ নিয়ে আইপিএলের টেকনিক্যাল কমিটিতে অভিযোগ...

হিমন্তের ঘৃণাভাষণ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নেতিবাচক: তলব দূতাবাস কর্তাকে

ভোটে জিততে কোনও ধরনের হিংসার পথে হাঁটতেই বাকি রাখেননি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কখনও বাংলাদেশ, কখনও ভারতেরই...

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় একমাস পার, কাজ,সংসার, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এবার নিজের...

ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের 'আইন' তৈরি করে...